ফ্যাসিবাদী ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘ডিসেম্বর কেন? বুকের পাটা থাকলে এখন আসেন। এখন দেখতে চাই, ডিসেম্বর নয়। ফাঁসিতে ঝুলার জন্য আসেন, আমরা প্রস্তুত আছি।’
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে কিশোরগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা রাজপথে আন্দোলন করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি। এই ভোটের অধিকার ভুলুণ্ঠিত করার জন্য এবং বাংলাদেশের গণতন্ত্র নস্যাৎ করার জন্য এই ফ্যাসিবাদ খুনি হাসিনা পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র সফল হবে না।’
শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনাকে আইনের আওতায় এনে জনগণ যে বিচার করবে, সেই বিচারের জন্য আমরা প্রস্তুত। ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না; এই মুহূর্তেই এসে বিচারের আওতায় চলে আসেন।’
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও অন্যান্য নেতাদের উপস্থিতিতে আয়োজিত সমাবেশে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘জাতীয়তাবাদী দল ও দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। জনগণকে নিয়ে বিএনপি গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।’
সাম্প্রতিক অস্থিতিশীলতার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘দুটি বাস পুড়িয়ে আর একটি ককটেল ফাটিয়ে জনগণকে ভয় দেখাতে পারবেন না। আপনাদের সাবধান করে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকেরা জনগণকে নিয়ে আপনাদের যেভাবে দেশ থেকে তাড়িয়েছে, যে দুই-একজন আছেন, প্রয়োজনে তাদেরও তাড়িয়ে দেওয়া হবে। দেশকে কোনোভাবেই অস্থিতিশীল করতে দেওয়া হবে না।’
সমাবেশে আরও বক্তব্য দেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দীন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা ও ইসমাইল হোসেন মধু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, পোর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক প্রমুখ।
এর আগে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার বিরুদ্ধে জেলা বিএনপির উদ্যোগে শহরের রথখলা ময়দান থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সৈয়দ নজরুল ইসলাম চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন