সংবাদ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন : বিএনপি ও জামায়াতের ২ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পিএম

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন : বিএনপি ও জামায়াতের ২ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। নির্বাচন উপলক্ষে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন এবং ১১-দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেনের পক্ষে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. নূর-এ-শাহাদাত স্বজন প্রার্থীর পক্ষে প্রথম মনোনয়নপত্রটি নেন। পরদিন সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ প্রার্থীর প্রতিনিধি হিসেবে দ্বিতীয় মনোনয়নপত্রটি সংগ্রহ করেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম তাদের হাতে মনোনয়নপত্র তুলে দেন।

বিএনপি প্রার্থীর প্রতিনিধি মো. নূর-এ-শাহাদাত স্বজন বলেন, ‘বিএনপি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশে জনগণের কাছে যেতে চায়। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে মির্জা ফয়সল আমিন নির্বাচনে অংশ নিচ্ছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন।’

অপরদিকে জামায়াত প্রার্থীর প্রতিনিধি অধ্যক্ষ কফিল উদ্দিন বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম চাই। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই আমাদের মূল প্রত্যাশা।’

জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম আজ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দুই প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র নেওয়া হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকা নিয়ে এ আসনটি গঠিত।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন : বিএনপি ও জামায়াতের ২ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। নির্বাচন উপলক্ষে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন এবং ১১-দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেনের পক্ষে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. নূর-এ-শাহাদাত স্বজন প্রার্থীর পক্ষে প্রথম মনোনয়নপত্রটি নেন। পরদিন সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ প্রার্থীর প্রতিনিধি হিসেবে দ্বিতীয় মনোনয়নপত্রটি সংগ্রহ করেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম তাদের হাতে মনোনয়নপত্র তুলে দেন।

বিএনপি প্রার্থীর প্রতিনিধি মো. নূর-এ-শাহাদাত স্বজন বলেন, ‘বিএনপি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশে জনগণের কাছে যেতে চায়। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে মির্জা ফয়সল আমিন নির্বাচনে অংশ নিচ্ছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন।’

অপরদিকে জামায়াত প্রার্থীর প্রতিনিধি অধ্যক্ষ কফিল উদ্দিন বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম চাই। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই আমাদের মূল প্রত্যাশা।’

জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম আজ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দুই প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র নেওয়া হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকা নিয়ে এ আসনটি গঠিত।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত