ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অমর বিপ্লবী বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা সিপিবি কার্যালয়ে ‘সমাজবিজ্ঞান চর্চা কেন্দ্র’ গাইবান্ধা শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ নারী আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক রোকেয়া বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা সভাপতি ইশরাত জাহান লিপি এবং সভায় মূল প্রবন্ধ পাঠ করেন সিপিবি সদর উপজেলা শাখার সম্পাদক সুপ্রিয়া দেবনাথ।
আলোচনা সভায় বক্তব্য দেন সিপিবি নেতা ওয়াজিউর রহমান রাফেল, সিপিবি জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ জেলা আহ্বায়ক গোলাম রব্বানী, সাম্যবাদী আন্দোলনের জেলা নেতা সবুজ মিয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা নেতা কামরুল হাসান বসুনিয়া, বিপ্লবী ছাত্র আন্দোলনের জেলা নেতা রুদ্র নীল এবং ছাত্র ইউনিয়নের জেলা নেতা আবির মিয়া।
বক্তারা বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, প্রীতিলতার আত্মত্যাগ শোষণ ও বৈষম্যহীন সমাজ গড়ার লড়াইয়ে চিরকাল অনুপ্রেরণা জোগাবে। তারা প্রীতিলতার বিপ্লবী চেতনাকে পাথেয় করে বর্তমান সমাজের অন্যায়, নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন লড়াই গড়ে তোলার আহ্বান জানান।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন