চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়া ও মন্তব্য করার অভিযোগে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক ও এক অফিস সহায়ককে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে তাদের প্রশাসনিক ও শ্রেণি কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি পাওয়া দুজন হলেন বিদ্যালয়টির বাংলা বিষয়ের সহকারী শিক্ষক জুয়েল তালুকদার ও অফিস সহায়ক মো. সুমন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষক জুয়েল তালুকদার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে সম্প্রতি দেশের চলমান পরিস্থিতি ও নীতি নিয়ে বিভিন্ন কটূক্তিমূলক ও আপত্তিকর পোস্ট দেন। ওই পোস্টে আপত্তিকর মন্তব্য করেন অফিস সহায়ক মো. সুমন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ও শিক্ষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম জানান, আপত্তিকর ফেসবুক পোস্টগুলোর সত্যতা পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক নির্দেশনায় ওই শিক্ষককে শ্রেণি কার্যক্রম এবং অফিস সহায়ককে প্রশাসনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফেসবুকে আপত্তিকর বক্তব্য পোস্ট ও মন্তব্যের দায়ে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম জানান, বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে দুজনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পুরো ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সমন্বয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন