বিদ্যালয়ে এসে পড়াশোনা করার কথা ছিল কোমলমতি শিশুদের। অথচ সেই হাসিখুশি মুখগুলোই খাবার খেয়ে অসুস্থ হয়ে ঠাঁই নিচ্ছে হাসপাতালের শয্যায়। মাত্র দুই দিনের ব্যবধানে আবারও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মিড ডে মিলের খাবার খেয়ে অন্তত ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (পলাশবাড়ী) এ ঘটনা ঘটে। এর মাত্র দুই দিন আগেই একই উপজেলার আরেকটি বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খেয়ে ৩৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। একের পর এক এমন ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ দুপুরেও শিক্ষার্থীদের মিড ডে মিলের খাবার পরিবেশন করা হয়। আজকের খাবারের মেন্যুতে ছিল সিদ্ধ ডিম। খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই একে একে শিক্ষার্থীরা পেটব্যথা, বমি ও মাথা ঘোরার উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরিস্থিতি বুঝতে পেরে শিক্ষক ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার দায়িত্বরত চিকিৎসকের পরামর্শে প্রায় ২০ জন শিক্ষার্থীকে ভর্তি রাখা হয়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সজীব মিয়া বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, একই উপজেলায় পরপর দুবার খাবারের মান ও নিরাপত্তাজনিত কারণে কোমলমতি শিশুরা অসুস্থ হয়ে পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা। তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের সরবরাহ করা খাবারের নিরাপত্তা ও স্বাস্থ্যের সার্বিক বিষয়ে কর্তৃপক্ষের নজরদারির অভাব স্পষ্ট।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল ইসলাম জানান, দুই দিন আগের ঘটনার পর পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে খাবারের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। আজ পুনরায় একই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় দ্রুত কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন