সংবাদ

ভীমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

প্রতিনিধি, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)
প্রতিনিধি, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম

ভীমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে নানি ও তিন বছরের নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাওগাঁও ইউনিয়নের বাদিহাটি পশ্চিমপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাদিহাটি পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী সুমরি বেগম (৬২) এবং তার নাতনি আদিবা (৩)। আদিবার মা ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করায় শিশুটি নানাবাড়িতেই থাকত।

নাওগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুরুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মোতালেবের বাড়ির কাছের এক পুকুরপাড়ে ভীমরুল বাসা বেঁধেছিল, যা পরিবারের কারও জানা ছিল না। সকালে শিশু আদিবা পুকুরপাড়ে গেলে ভীমরুল তাকে আক্রমণ করে। নাতনিকে বাঁচাতে সুমরি বেগম এগিয়ে গেলে ভীমরুলের দল তাকেও কামড়ে মারাত্মক আহত করে।

ভীমরুলের কামড়ে শিশু আদিবা ঘটনাস্থলেই মারা যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় সুমরি বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।

পরিবারের স্বজনেরা জানান, স্বজনদের স্বতঃস্ফূর্ত উদ্যোগে মরদেহ দুটি নিজ বাড়িতে দাফনের প্রস্তুতি চলছে। একই পরিবারের দুজনের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ভীমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে নানি ও তিন বছরের নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাওগাঁও ইউনিয়নের বাদিহাটি পশ্চিমপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাদিহাটি পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী সুমরি বেগম (৬২) এবং তার নাতনি আদিবা (৩)। আদিবার মা ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করায় শিশুটি নানাবাড়িতেই থাকত।

নাওগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুরুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মোতালেবের বাড়ির কাছের এক পুকুরপাড়ে ভীমরুল বাসা বেঁধেছিল, যা পরিবারের কারও জানা ছিল না। সকালে শিশু আদিবা পুকুরপাড়ে গেলে ভীমরুল তাকে আক্রমণ করে। নাতনিকে বাঁচাতে সুমরি বেগম এগিয়ে গেলে ভীমরুলের দল তাকেও কামড়ে মারাত্মক আহত করে।

ভীমরুলের কামড়ে শিশু আদিবা ঘটনাস্থলেই মারা যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় সুমরি বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।

পরিবারের স্বজনেরা জানান, স্বজনদের স্বতঃস্ফূর্ত উদ্যোগে মরদেহ দুটি নিজ বাড়িতে দাফনের প্রস্তুতি চলছে। একই পরিবারের দুজনের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত