সংবাদ

বদলগাছীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পিএম

বদলগাছীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ছবি : সংবাদ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নওগাঁর বদলগাছীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

উপজেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মিছিলটি চারমাথা মোড় থেকে শুরু হয়ে নওগাঁ আঞ্চলিক সড়ক ও উপজেলা পরিষদের সামনের সড়ক প্রদক্ষিণ করে বদলগাছী স্মৃতিসৌধ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন, কোনো ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল হতে দেওয়া হবে না।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাদী চৌধুরী টিপুর সঞ্চালনায় সমাবেশে সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, রেজাউল নবী স্যান্ডো, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিলাসবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, যুবদলের যুগ্ম আহ্বায়ক মুমিনুল হক মুন্না, শ্রমিক দলের সভাপতি সেলিম সারওয়ার মার্শিল, মথুরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শিবলী আকতার চৌধুরী ও কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বদলগাছীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নওগাঁর বদলগাছীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

উপজেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মিছিলটি চারমাথা মোড় থেকে শুরু হয়ে নওগাঁ আঞ্চলিক সড়ক ও উপজেলা পরিষদের সামনের সড়ক প্রদক্ষিণ করে বদলগাছী স্মৃতিসৌধ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন, কোনো ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল হতে দেওয়া হবে না।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাদী চৌধুরী টিপুর সঞ্চালনায় সমাবেশে সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, রেজাউল নবী স্যান্ডো, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিলাসবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, যুবদলের যুগ্ম আহ্বায়ক মুমিনুল হক মুন্না, শ্রমিক দলের সভাপতি সেলিম সারওয়ার মার্শিল, মথুরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শিবলী আকতার চৌধুরী ও কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত