সংবাদ

‘আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশেও সমন্বয় করা হবে’

প্রতিনিধি, মেহেরপুর
প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পিএম

‘আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশেও সমন্বয় করা হবে’
ছবি : সংবাদ

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে সরকারও দ্রুত দেশে দাম সমন্বয় করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা, সুশাসন, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণসহ উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ পুরোপুরি জ্বালানি তেল আমদানিনির্ভর একটি দেশ। আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহের প্রধান উৎসগুলোতে যুদ্ধাবস্থার কারণে সারা বিশ্বে অস্থিরতা চলছে এবং তেলের দাম বেড়েছে। শুধু তেলের দামই নয়, এর পাশাপাশি পরিবহন ব্যয় ও বিমার প্রিমিয়ামও বৃদ্ধি পেয়েছে। সরকার প্রায় ছয় মাস দাম না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে, তবে বিকল্প না থাকায় শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

মধ্যপ্রাচ্যের সংকট দ্রুত কেটে যাবে আশাবাদ ব্যক্ত করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিশ্ববাজার স্থিতিশীল হয়ে তেলের দাম কমে এলে সরকারও কালবিলম্ব না করে সাধারণ মানুষের স্বার্থে দাম পুনর্বিন্যাস করবে।

বিগত সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী আরও বলেন, আগের সরকারের ক্ষোভ ছিল জনগণের ওপর। তারা জানতেন জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে তাদের প্রত্যাখ্যান করবে, তাই ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। গণ-অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত নতুন সরকারকে অস্থিতিশীল করে জনগণকে কষ্টে ফেলার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর এবং মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সাজ্জাৎ হাসান।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

‘আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশেও সমন্বয় করা হবে’

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত