সংবাদ

খাল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম

খাল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খালের ভেতর থেকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে চুনারুঘাট উপজেলার ৭ নম্বর উবাহাটা ইউনিয়নের দুর্গাপুর বাজারসংলগ্ন ‘অনন্যা ইটভাটার’ বিপরীত পাশে নোয়াগাঁও এলাকার বন্দের বাড়ির পাশে একটি খালে এক যুবকের অর্ধগলিত মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হলে চুনারুঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খালের পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তকরণসহ ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত পুলিশ কাজ করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

খাল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খালের ভেতর থেকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে চুনারুঘাট উপজেলার ৭ নম্বর উবাহাটা ইউনিয়নের দুর্গাপুর বাজারসংলগ্ন ‘অনন্যা ইটভাটার’ বিপরীত পাশে নোয়াগাঁও এলাকার বন্দের বাড়ির পাশে একটি খালে এক যুবকের অর্ধগলিত মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হলে চুনারুঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খালের পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তকরণসহ ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত পুলিশ কাজ করছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত