সংবাদ

আবুল হায়াতের ‘সাড়ে তিন হাত মাটি’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

আবুল হায়াতের ‘সাড়ে তিন হাত মাটি’

জীবনঘনিষ্ঠ গল্প নিয়ে নির্মিত হয়েছে কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত অভিনীত নতুন নাটক ‘সাড়ে তিন হাত মাটি’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নাট্যকার ও নির্মাতা মহিন খান। নাটকটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।

নাটকটির গল্পে উঠে এসেছে পারিবারিক সম্পর্ক, সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব এবং মানুষের শেষ পরিণতির বাস্তবতা। গল্পে দেখা যায়, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন আবুল হায়াতের চরিত্রটি। দুই সংসারের সন্তানদের মধ্যে জায়গা-সম্পত্তি নিয়ে তৈরি হয় বিরোধ। একপর্যায়ে আগের স্ত্রীর সন্তানরা দ্বিতীয় স্ত্রীর সন্তানদের কীভাবে দেখে এবং সেই সম্পর্কের টানাপোড়েন নিয়েই এগিয়ে যায় গল্প।

নাটকটির গল্প ও নিজের অভিনয় প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘মহিন খান খুব চমৎকার গল্প রচনা করে। একজন ভালো নির্মাতাও। ভীষণ গুছিয়ে কাজ করে। সাড়ে তিন হাত মাটি নাটকের গল্প বলতে বোঝানো হয়েছে, মানুষের শেষ ঠিকানা কিন্তু কবরই।’

তিনি আরও বলেন, ‘যা কিছুই হোক না কেন, আমাদের শেষ ঠিকানা তো ওই কবরই। সেই বিষয়টাই মহিন খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আমারও ভালো লেগেছে কাজটি করতে।’

এদিকে এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে আবুল হায়াত অভিনীত আরও একটি নাটক ‘দাদী ভয়ংকর’। পাশাপাশি নতুন একটি ধারাবাহিক নাটকেও অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা। আগামী ৮ সেপ্টেম্বর থেকে ধারাবাহিকটির শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আবুল হায়াতের ‘সাড়ে তিন হাত মাটি’

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জীবনঘনিষ্ঠ গল্প নিয়ে নির্মিত হয়েছে কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত অভিনীত নতুন নাটক ‘সাড়ে তিন হাত মাটি’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নাট্যকার ও নির্মাতা মহিন খান। নাটকটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।

নাটকটির গল্পে উঠে এসেছে পারিবারিক সম্পর্ক, সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব এবং মানুষের শেষ পরিণতির বাস্তবতা। গল্পে দেখা যায়, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন আবুল হায়াতের চরিত্রটি। দুই সংসারের সন্তানদের মধ্যে জায়গা-সম্পত্তি নিয়ে তৈরি হয় বিরোধ। একপর্যায়ে আগের স্ত্রীর সন্তানরা দ্বিতীয় স্ত্রীর সন্তানদের কীভাবে দেখে এবং সেই সম্পর্কের টানাপোড়েন নিয়েই এগিয়ে যায় গল্প।

নাটকটির গল্প ও নিজের অভিনয় প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘মহিন খান খুব চমৎকার গল্প রচনা করে। একজন ভালো নির্মাতাও। ভীষণ গুছিয়ে কাজ করে। সাড়ে তিন হাত মাটি নাটকের গল্প বলতে বোঝানো হয়েছে, মানুষের শেষ ঠিকানা কিন্তু কবরই।’

তিনি আরও বলেন, ‘যা কিছুই হোক না কেন, আমাদের শেষ ঠিকানা তো ওই কবরই। সেই বিষয়টাই মহিন খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আমারও ভালো লেগেছে কাজটি করতে।’

এদিকে এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে আবুল হায়াত অভিনীত আরও একটি নাটক ‘দাদী ভয়ংকর’। পাশাপাশি নতুন একটি ধারাবাহিক নাটকেও অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা। আগামী ৮ সেপ্টেম্বর থেকে ধারাবাহিকটির শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত