মা হওয়ার পর আবারও অভিনয়ে ফিরছেন দর্শকপ্রিয় অভিনেত্রী ও মডেল প্রিয়াঙ্কা জামান। গত ২৯ জুন কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। মেয়ের নাম রেখেছেন মারিয়াম বিনতে রাকিব। বর্তমানে মেয়েকে ঘিরেই তার ব্যস্ততা। এর মধ্যেই নতুন করে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।
আগামী নভেম্বর থেকে
চারটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন প্রিয়াঙ্কা। ইতোমধ্যে নাটকগুলোতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ
হয়েছেন তিনি। চারটি নাটকের গল্পেই তার চরিত্রকে কেন্দ্রীয়ভাবে তুলে ধরা হবে বলে জানিয়েছেন
অভিনেত্রী।
প্রিয়াঙ্কা বলেন,
‘বিয়ের পর আসলে সেভাবে আর কাজ করা হয়ে ওঠেনি। রাকিব আর আমার সংসার নিয়েই সময় কেটেছে।
এরপর প্রেগন্যান্ট হয়ে গেলাম। আমার কোলজুড়ে এলো ফুটফুটে কন্যাসন্তান। তাকে নিয়েই এখন
সময় কাটছে। তবে এর মধ্যে চারটি নাটকে সাইন করেছি। আগামী নভেম্বর থেকে নাটকগুলোর শুটিং
একে একে শুরু করব। প্রত্যেকটি নাটকের গল্পই মূলত আমাকে ঘিরে। যে কারণে কাজগুলো করার
জন্য আমি অধীর আগ্রহে বসে আছি।’
প্রিয়াঙ্কার অভিনয়জীবনের
শুরু জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজলের বিপরীতে। ‘প্রেস্টিজ’ ও ‘হৃদয় ঘটিত’ নাটকে সজলের
বিপরীতে অভিনয় করে শুরুতেই দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর নিয়মিতভাবে বিভিন্ন নাটকে
অভিনয় করে নিজের আলাদা পরিচিতি তৈরি করেন।
অভিনয়ের পাশাপাশি
মডেল হিসেবেও পরিচিতি রয়েছে প্রিয়াঙ্কার। আরিফিন রুমীর ‘এক পলকে’ গানটির মডেল হিসেবে
ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এছাড়া আসিফ আকবরের ‘লুকোচুরি’সহ আরও কয়েকটি গানের মডেল
হয়েছেন এই অভিনেত্রী।
এদিকে প্রিয়াঙ্কার
জীবনে এখন আরেকটি আনন্দের খবরও যুক্ত হয়েছে। গ্রামীণফোনের বিলবোর্ডে কাজের মাধ্যমে
তার মিডিয়ায় পথচলা শুরু হয়েছিল। এবার তার কন্যাসন্তানও গ্রামীণফোনের বিলবোর্ডে মডেল
হিসেবে কাজ করতে যাচ্ছে। মেয়ের এই কাজ নিয়ে বেশ উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা।
সংসার, সন্তান ও
অভিনয়, সবকিছু সামলে নতুন করে ক্যামেরার সামনে দাঁড়ানোর অপেক্ষায় রয়েছেন তিনি। দীর্ঘ
বিরতির পর চারটি নাটক দিয়ে পর্দায় তার প্রত্যাবর্তন দর্শকদের জন্যও হতে যাচ্ছে বিশেষ
আকর্ষণের।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন