রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডি ২৭ নম্বর এলাকার সাতমসজিদ সড়কসংলগ্ন বাটা শোরুমের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকা থেকে চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে সংগঠনটির সদস্যসচিব তারেকুজ্জামানের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলটি সাতমসজিদ রোড থেকে শুরু হয়ে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালের সামনে দিয়ে বাটা শোরুমের সামনে এসে শেষ হয়। মিছিল চলাকালে এবং তা শেষ করার মুহূর্তে ওই এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে আশপাশের পথচারী ও দোকানদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ককটেল ফুটিয়ে মিছিলকারীরা সটে পড়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে ৪ জনকে আটক করতে সক্ষম হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে ককটেল বিস্ফোরণ ঘটায়। পালানোর সময় পুলিশ অভিযান চালিয়ে ধানমন্ডি এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের ব্যবহৃত ব্যানারটিও উদ্ধার করা হয়।
অন্যদিকে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ধানমন্ডির ওই ঝটিকা মিছিলে অংশ নিয়ে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের থানা এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
\

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন