সংবাদ

যুক্তরাষ্ট্রে রোড ট্রিপের গল্পে প্রিয়দর্শিনী মৌসুমী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পিএম

যুক্তরাষ্ট্রে রোড ট্রিপের গল্পে প্রিয়দর্শিনী মৌসুমী

বাংলাদেশের চলচ্চিত্রের প্রিয়দর্শিনীখ্যাত অভিনেত্রী মৌসুমী যুক্তরাষ্ট্রে নতুন একটি টেলিফিল্ম কিংবা সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ‘এ বিউটিফুল লাই’ নামের এই কাজটির গল্প রচনা ও পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।

এর আগে নেয়ামুলের পরিচালনায় কাজ করেছেন মৌসুমী। এবারও তার নির্দেশনায় যুক্তরাষ্ট্রে নতুন এই প্রযোজনায় দেখা যাবে তাকে। ইতোমধ্যে গল্প নিয়ে নির্মাতার সঙ্গে আলোচনা করেছেন অভিনেত্রী। গল্পটি আরও কিছুটা উন্নত করার পর শুটিংয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

মৌসুমী বলেন, ‘এ বিউটিফুল লাই’ মূলত একটি রোড ট্রিপের গল্প। এটি থ্রিলারধর্মী। গল্পে যা কিছু ঘটছে, তা একটি পুরো মিথ্যের ওপর ভিত্তি করে। কিন্তু সেই মিথ্যার মধ্যেও মুহূর্তগুলো উপভোগ্য। এ কারণেই গল্পটির নাম দেওয়া হয়েছে ‘এ বিউটিফুল লাই’।

তবে এটি টেলিফিল্ম নাকি সিনেমা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘এটা আসলে টেলিফিল্ম হবে নাকি সিনেমা হবে, সেটা এখনো চূড়ান্ত নয়। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তবে আশা করছি দর্শক একটি উপভোগ্য গল্প পাবেন।’

বর্তমানে যুক্তরাষ্ট্রে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনেও মাঝে মাঝে পারফর্ম করতে দেখা যায় মৌসুমীকে। সর্বশেষ নিজের অভিনীত সিনেমার জনপ্রিয় গান ‘সবার জীবনে প্রেম আসে’ গেয়ে দর্শকদের মুগ্ধ করেন তিনি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে থাকা জনপ্রিয় সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নীর সঙ্গে প্রায়ই ঘুরতে বের হন মৌসুমী। মা, সন্তান ও বোনদের সঙ্গে যুক্তরাষ্ট্রের জীবন বেশ ভালোভাবেই কাটছে তার। বিশেষ করে জীবনের এই সময়ে মায়ের সঙ্গে থাকতে পারাটাকেই নিজের জন্য বড় পাওয়া মনে করছেন এই অভিনেত্রী।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে রোড ট্রিপের গল্পে প্রিয়দর্শিনী মৌসুমী

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশের চলচ্চিত্রের প্রিয়দর্শিনীখ্যাত অভিনেত্রী মৌসুমী যুক্তরাষ্ট্রে নতুন একটি টেলিফিল্ম কিংবা সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ‘এ বিউটিফুল লাই’ নামের এই কাজটির গল্প রচনা ও পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।

এর আগে নেয়ামুলের পরিচালনায় কাজ করেছেন মৌসুমী। এবারও তার নির্দেশনায় যুক্তরাষ্ট্রে নতুন এই প্রযোজনায় দেখা যাবে তাকে। ইতোমধ্যে গল্প নিয়ে নির্মাতার সঙ্গে আলোচনা করেছেন অভিনেত্রী। গল্পটি আরও কিছুটা উন্নত করার পর শুটিংয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

মৌসুমী বলেন, ‘এ বিউটিফুল লাই’ মূলত একটি রোড ট্রিপের গল্প। এটি থ্রিলারধর্মী। গল্পে যা কিছু ঘটছে, তা একটি পুরো মিথ্যের ওপর ভিত্তি করে। কিন্তু সেই মিথ্যার মধ্যেও মুহূর্তগুলো উপভোগ্য। এ কারণেই গল্পটির নাম দেওয়া হয়েছে ‘এ বিউটিফুল লাই’।

তবে এটি টেলিফিল্ম নাকি সিনেমা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘এটা আসলে টেলিফিল্ম হবে নাকি সিনেমা হবে, সেটা এখনো চূড়ান্ত নয়। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তবে আশা করছি দর্শক একটি উপভোগ্য গল্প পাবেন।’

বর্তমানে যুক্তরাষ্ট্রে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনেও মাঝে মাঝে পারফর্ম করতে দেখা যায় মৌসুমীকে। সর্বশেষ নিজের অভিনীত সিনেমার জনপ্রিয় গান ‘সবার জীবনে প্রেম আসে’ গেয়ে দর্শকদের মুগ্ধ করেন তিনি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে থাকা জনপ্রিয় সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নীর সঙ্গে প্রায়ই ঘুরতে বের হন মৌসুমী। মা, সন্তান ও বোনদের সঙ্গে যুক্তরাষ্ট্রের জীবন বেশ ভালোভাবেই কাটছে তার। বিশেষ করে জীবনের এই সময়ে মায়ের সঙ্গে থাকতে পারাটাকেই নিজের জন্য বড় পাওয়া মনে করছেন এই অভিনেত্রী।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত