সংবাদ

‘দেখো বাবা, তোমার কিচ্ছু হবে না’

প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম

‘দেখো বাবা, তোমার কিচ্ছু হবে না’
ছবি : সংগৃহীত

বাবাকে নিয়ে গল্প-সিনেমায় অনেক কিছু দেখা গেলেও সবকিছুকে যেন হার মানিয়েছে বাবার প্রতি এক ছোট্ট শিশুর ভালোবাসার দৃশ্য। ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। বামরাইল বাজারে চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে মারধর করছিলেন স্থানীয় লোকজন। চারপাশে মানুষের ভিড়, উত্তেজনা আর চিৎকার। বাবাকে বাঁচাতে হঠাৎ ভিড় ঠেলে ছুটে আসে ৯ বছরের এক ছোট্ট মেয়ে। হাত জোড় করে বলে, ‘বাবাকে মেরো না।’

আটক ওই ব্যক্তির নাম অনিক হাওলাদার। স্থানীয়দের অভিযোগ, এর আগেও একাধিকবার চুরির অভিযোগে তিনি ধরা পড়েছিলেন এবং স্থানীয়ভাবে বিষয়গুলো মীমাংসাও করা হয়েছিল।

ভোরে বামরাইল বাজারে চুরির অভিযোগে অনিককে আটক করে একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন স্থানীয়রা। এ দৃশ্য দেখে তার ৯ বছরের মেয়ে বাবাকে বাঁচানোর জন্য কাঁদতে কাঁদতে ছুটে আসে এবং উপস্থিত লোকজনকে মারধর বন্ধ করার অনুরোধ করতে থাকে।

এরপর ঘটে যায় আরও এক হৃদয়স্পর্শী দৃশ্য। বাবার জন্য বাড়ি থেকে চা ও রুটি নিয়ে আসে মেয়েটি। চায়ের মধ্যে রুটি ভিজিয়ে বাবার মুখে তুলে দিতে থাকে এবং কাঁদতে কাঁদতে বলে, ‘দেখো বাবা, তোমার কিচ্ছু হবে না।’

বাবার শরীরের ব্যথার জায়গায় ছোট্ট হাত বুলিয়ে দিতে দিতে সে জানতে চায়, ‘বেশি ব্যথা পাইছো বাবা?’ চারপাশের উত্তেজনার মধ্যেও বাবা-মেয়ের এই দৃশ্য অনেককে কাঁদিয়েছে।

পরে মানবিকভাবে বিবেচনায় স্থানীয় সালিশের মাধ্যমে অনিককে ছেড়ে দেওয়া হয়।

উজিরপুর মডেল থানার ওসি তদন্ত ফারুক হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও দেখে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে স্থানীয়রা বিষয়টি নিজেদের মধ্যে সমাধান করে নিয়েছেন। এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ করেননি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

‘দেখো বাবা, তোমার কিচ্ছু হবে না’

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত