সংবাদ

পারিবারিক টানাপোড়েনের গল্পে ‘শুন্যের সংসার’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পিএম

পারিবারিক টানাপোড়েনের গল্পে ‘শুন্যের সংসার’

পারিবারিক টানাপোড়েন, দাম্পত্য জীবনের সংকট এবং মায়ের প্রতি সন্তানের ভালোবাসার গল্প নিয়ে নির্মিত একক নাটক ‘শুন্যের সংসার’ এবার প্রকাশ পেয়েছে ইউটিউবে। সায়েম খানের কাহিনি ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন সেলিম রেজা।

নাটকের গল্পে দেখা যায়, ব্যস্ততার কারণে আদিল ও বেলার দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হয়। বিয়ের দুই বছর পর কক্সবাজার ভ্রমণের পরিকল্পনা বাতিল হওয়া, শাশুড়ি জাহানারা বেগমের অসুস্থতা এবং সংসারের নানা জটিলতায় তাদের সম্পর্ক আরও কঠিন হয়ে ওঠে। একপর্যায়ে ঝগড়ার পর ঘর ছেড়ে নিখোঁজ হন জাহানারা।

মায়ের খোঁজে আদিলের ব্যাকুলতা, বেলার ডিভোর্সের সিদ্ধান্ত এবং নানা নাটকীয় ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প। পরে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় একটি রিহ্যাব সেন্টার থেকে জাহানারা বেগমকে উদ্ধার করা হয়।

এদিকে অনাগত সন্তানের খবর পেয়ে নিজের ভুল বুঝতে পারে বেলা। সে ফিরে আসে আদিলের কাছে। তবে গল্পের শেষটা হয় বেদনাদায়কভাবে। আদিল-বেলার সন্তান পৃথিবীতে আসার দিনই মারা যান অসুস্থ জাহানারা বেগম। ফলে সন্তানকে ঘরে পাওয়ার আনন্দের সঙ্গে মিশে যায় মাকে হারানোর গভীর শূন্যতা।

নাটকটিতে আদিল ও বেলা চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও তানিয়া বৃষ্টি। এছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন মনিরা আক্তার মিঠু, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, রিপন মিয়াসহ অন্যরা।

আবেগঘন এই নাটকটি এখন দর্শকরা ইউটিউবেও দেখতে পারবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পারিবারিক টানাপোড়েনের গল্পে ‘শুন্যের সংসার’

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পারিবারিক টানাপোড়েন, দাম্পত্য জীবনের সংকট এবং মায়ের প্রতি সন্তানের ভালোবাসার গল্প নিয়ে নির্মিত একক নাটক ‘শুন্যের সংসার’ এবার প্রকাশ পেয়েছে ইউটিউবে। সায়েম খানের কাহিনি ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন সেলিম রেজা।

নাটকের গল্পে দেখা যায়, ব্যস্ততার কারণে আদিল ও বেলার দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হয়। বিয়ের দুই বছর পর কক্সবাজার ভ্রমণের পরিকল্পনা বাতিল হওয়া, শাশুড়ি জাহানারা বেগমের অসুস্থতা এবং সংসারের নানা জটিলতায় তাদের সম্পর্ক আরও কঠিন হয়ে ওঠে। একপর্যায়ে ঝগড়ার পর ঘর ছেড়ে নিখোঁজ হন জাহানারা।

মায়ের খোঁজে আদিলের ব্যাকুলতা, বেলার ডিভোর্সের সিদ্ধান্ত এবং নানা নাটকীয় ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প। পরে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় একটি রিহ্যাব সেন্টার থেকে জাহানারা বেগমকে উদ্ধার করা হয়।

এদিকে অনাগত সন্তানের খবর পেয়ে নিজের ভুল বুঝতে পারে বেলা। সে ফিরে আসে আদিলের কাছে। তবে গল্পের শেষটা হয় বেদনাদায়কভাবে। আদিল-বেলার সন্তান পৃথিবীতে আসার দিনই মারা যান অসুস্থ জাহানারা বেগম। ফলে সন্তানকে ঘরে পাওয়ার আনন্দের সঙ্গে মিশে যায় মাকে হারানোর গভীর শূন্যতা।

নাটকটিতে আদিল ও বেলা চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও তানিয়া বৃষ্টি। এছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন মনিরা আক্তার মিঠু, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, রিপন মিয়াসহ অন্যরা।

আবেগঘন এই নাটকটি এখন দর্শকরা ইউটিউবেও দেখতে পারবেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত