সংবাদ

তানজিন মিথিলার ‘দুঃখই যদি তুমি না পেলে’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম

তানজিন মিথিলার ‘দুঃখই যদি তুমি না পেলে’

নেত্রকোনার মেয়ে ও এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তানজিন মিথিলার কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন মৌলিক গান ‘দুঃখই যদি তুমি না পেলে’। গানটি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

মূলত বিটিভির নিয়মিত সংগীত অনুষ্ঠান ‘সঙ্গীতা’য় প্রচারের জন্য গানটি তৈরি করা হয়। নতুন নতুন মৌলিক গানের সমন্বয়ে সাজানো এই অনুষ্ঠানে কিছুদিন আগে তানজিন মিথিলার কণ্ঠে গানটি প্রচারিত হয়। গানটির কথা লিখেছেন প্লাবন কোরেশী। সুর ও সংগীতায়োজন করেছেন নাদিম ভূঁইয়া।

একই গান স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানেও পরিবেশন করেছেন মিথিলা। এ অনুষ্ঠানের টক শো পর্বে জীবনের নানা গল্পের পাশাপাশি নিজের আরও দুটি মৌলিক গান ‘মন রে’ ও ‘রঙ্গিলা বাড়ৈ’ পরিবেশন করেন তিনি।

মৌলিক গান প্রসঙ্গে তানজিন মিথিলা বলেন, ‘মৌলিক গান নিয়ে কোনো চ্যানেলের আহ্বান থাকলে তাতে অংশগ্রহণ করতে ভালো লাগে। কারণ মৌলিক গান একজন শিল্পীর নিজস্বতা। যে কারণে মৌলিক গান গাওয়ার সুযোগ এলে বা কোনো চ্যানেলে ডাকলে যত ব্যস্ততাই থাকুক, চেষ্টা করি তাতে অংশগ্রহণ করতে। ধন্যবাদ বিটিভিকে আমাকে সুন্দর একটি মৌলিক গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ বাংলাভিশনকেও আমাকে মৌলিক তিনটি গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।’

টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন মিথিলা। আগামীকাল তার নিয়মিত স্টেজ শোর সহশিল্পী জোবায়ের জাহাঙ্গীর জয়ের সঙ্গে একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

তানজিন মিথিলার ‘দুঃখই যদি তুমি না পেলে’

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নেত্রকোনার মেয়ে ও এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তানজিন মিথিলার কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন মৌলিক গান ‘দুঃখই যদি তুমি না পেলে’। গানটি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

মূলত বিটিভির নিয়মিত সংগীত অনুষ্ঠান ‘সঙ্গীতা’য় প্রচারের জন্য গানটি তৈরি করা হয়। নতুন নতুন মৌলিক গানের সমন্বয়ে সাজানো এই অনুষ্ঠানে কিছুদিন আগে তানজিন মিথিলার কণ্ঠে গানটি প্রচারিত হয়। গানটির কথা লিখেছেন প্লাবন কোরেশী। সুর ও সংগীতায়োজন করেছেন নাদিম ভূঁইয়া।

একই গান স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানেও পরিবেশন করেছেন মিথিলা। এ অনুষ্ঠানের টক শো পর্বে জীবনের নানা গল্পের পাশাপাশি নিজের আরও দুটি মৌলিক গান ‘মন রে’ ও ‘রঙ্গিলা বাড়ৈ’ পরিবেশন করেন তিনি।

মৌলিক গান প্রসঙ্গে তানজিন মিথিলা বলেন, ‘মৌলিক গান নিয়ে কোনো চ্যানেলের আহ্বান থাকলে তাতে অংশগ্রহণ করতে ভালো লাগে। কারণ মৌলিক গান একজন শিল্পীর নিজস্বতা। যে কারণে মৌলিক গান গাওয়ার সুযোগ এলে বা কোনো চ্যানেলে ডাকলে যত ব্যস্ততাই থাকুক, চেষ্টা করি তাতে অংশগ্রহণ করতে। ধন্যবাদ বিটিভিকে আমাকে সুন্দর একটি মৌলিক গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ বাংলাভিশনকেও আমাকে মৌলিক তিনটি গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।’

টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন মিথিলা। আগামীকাল তার নিয়মিত স্টেজ শোর সহশিল্পী জোবায়ের জাহাঙ্গীর জয়ের সঙ্গে একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করার কথা রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত