সংবাদ

আজ ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে, বাড়বে গরম

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ এএম

আজ ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে, বাড়বে গরম
ছবি : সংগৃহীত

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়া পূর্বাভাসের বুলেটিনে এ তথ্য নিশ্চিত করেছে অধিদপ্তর।

পূর্বাভাসে জানানো হয়, ঢাকা ও পাশ্ববর্তী এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। বৃষ্টির সম্ভাবনা না থাকায় রোদের উত্তাপের কারণে গরম বাড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ, যার ফলে সকালের দিকে কিছুটা অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। বিকেল নাগাদ রোদের তীব্রতা বাড়ার পাশাপাশি তাপমাত্রা সামান্য বৃদ্ধির ইঙ্গিত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আজ ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে, বাড়বে গরম

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়া পূর্বাভাসের বুলেটিনে এ তথ্য নিশ্চিত করেছে অধিদপ্তর।

পূর্বাভাসে জানানো হয়, ঢাকা ও পাশ্ববর্তী এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। বৃষ্টির সম্ভাবনা না থাকায় রোদের উত্তাপের কারণে গরম বাড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ, যার ফলে সকালের দিকে কিছুটা অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। বিকেল নাগাদ রোদের তীব্রতা বাড়ার পাশাপাশি তাপমাত্রা সামান্য বৃদ্ধির ইঙ্গিত রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত