সংবাদ

‘নিরাপদ বাংলাদেশ’ চেয়ে ফেসবুকে সোহানের পোস্ট

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম

‘নিরাপদ বাংলাদেশ’ চেয়ে ফেসবুকে সোহানের পোস্ট

দেশের মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। বিশেষ করে নিজের শহর খুলনার পরিস্থিতি নিয়ে উৎকণ্ঠার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এই ক্রিকেটার।

মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে সোহান লেখেন, ‘আজ সবচেয়ে বড় স্বপ্ন কোনো ব্যক্তিগত অর্জন নয় আজ সবচেয়ে বড় স্বপ্ন একটি নিরাপদ বাংলাদেশ। নিরাপদ মানুষ নিরাপদ খুলনা নিরাপদ বাংলাদেশ।’

পোস্টে তিনি বলেন, মানুষের নিরাপত্তার চেয়ে বড় কোনো স্বার্থ, রাজনীতি কিংবা ক্ষমতা হতে পারে না। দেশের মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি। নিজের শহর খুলনার পরিস্থিতিকে বিশেষভাবে উদ্বেগজনক হিসেবে তুলে ধরেন জাতীয় দলের এই ক্রিকেটার।

আইনের শাসন ও নাগরিক নিরাপত্তার আহ্বান

একজন নাগরিক ও ক্রীড়াবিদ হিসেবে মানুষের জীবনের নিরাপত্তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মনে করেন সোহান। তাঁর ভাষ্য, সংঘাত, প্রতিশোধ কিংবা অস্থিরতা নয়; মানুষ চায় আইনের শাসন, ন্যায়বিচার এবং নিরাপদে বেঁচে থাকার অধিকার।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু আশ্বাস নয়, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। খুলনাসহ দেশের প্রতিটি অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনারও দাবি জানান তিনি।

জাতীয় দলের হয়ে ৮৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সোহানের এই পোস্টে উঠে এসেছে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাঁর উদ্বেগের কথা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

‘নিরাপদ বাংলাদেশ’ চেয়ে ফেসবুকে সোহানের পোস্ট

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত