সংবাদ

‘এমপির ছেলে-ভাগ্নেও সারের ডিলার’, সংসদে ক্ষোভ হাসনাতের

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম

‘এমপির ছেলে-ভাগ্নেও সারের ডিলার’, সংসদে ক্ষোভ হাসনাতের
ছবি : সংগৃহীত

সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের (এমপি) স্ত্রী, ছেলে, ভাগ্নি ও অন্যান্য স্বজনদের ডিলারশিপ দেওয়ার অভিযোগ তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, সারা দেশে সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কৃষিমন্ত্রীর কাছে সম্পূরক প্রশ্নে এসব অভিযোগ তোলেন হাসনাত আবদুল্লাহ। বিকেল ৪টা ২০ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

সম্পূরক প্রশ্নে হাসনাত আবদুল্লাহ কয়েকটি সংবাদ শিরোনাম উল্লেখ করে বলেন, ‘সারের ডিলার হয়েছেন এমপির ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী। ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপির। তাদের মধ্যে ১০ জন নেতার স্ত্রী, সন্তান ও ভাগ্নি।’

তিনি বলেন, সারা দেশে সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে এক ধরনের ‘মহোৎসব’ হয়েছে। সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা কোনো কোনো এলাকায় অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করেছেন বলেও অভিযোগ রয়েছে। কোথাও ১৫টি ইউনিয়নের জন্য ৩০ জনকে ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে।

তিনি আরও জানতে চান, ডিলার নিয়োগে এই অনিয়ম সুপরিকল্পিত ছিল কি না এবং নিয়োগগুলো আবার পর্যালোচনা করা হবে কি না। পাশাপাশি সংসদ সদস্যদের নিজেদের ও তাদের পরিবারের সদস্যদের ব্যবসায়িক সুবিধা নেওয়ার প্রবণতা কবে বন্ধ হবে, সে প্রশ্নও তোলেন তিনি।

জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সারের ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন জেলা প্রশাসক (ডিসি)।

মন্ত্রী জানান, আবেদন পাওয়ার পর সেগুলো উপজেলা পর্যায়ে পাঠানো হয়। সেখানে ইউএনওর নেতৃত্বাধীন কমিটি উপজেলা কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট এলাকার কৃষি কর্মকর্তাদের নিয়ে আবেদন যাচাই-বাছাই করে। 

পরবর্তী সময়ে প্রস্তাব জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হলে জেলা পর্যায়ের কমিটি সেগুলো পর্যালোচনা করে তিনজনের নাম ক্রমানুসারে মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় সেই তালিকার প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে ঘোষণা করেছে।

তিনি আরও বলেন, কমিটির সব সদস্যের সইসহ প্রস্তাব মন্ত্রণালয়ে এসেছে। কোনো একজন ব্যক্তির একক সইয়ে এসব প্রস্তাব পাঠানো হয়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

‘এমপির ছেলে-ভাগ্নেও সারের ডিলার’, সংসদে ক্ষোভ হাসনাতের

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত