বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ‘আনতালিয়া লিডার্স সামিটে’ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় দুপুর সোয়া ১২টায় আনতালিয়ার এক্সিবিশন সেন্টারে বিশ্ব নেতাদের এই সম্মেলনে তিনি যোগ দেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়ে বলেন, লিডার্স সামিট শেষে বিকেলে বিশ্ব নেতাদের ‘জিরো ওয়েস্ট রাউন্ড টেবিল’ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
আনতালিয়া লিডার্স সামিট শুরুর আগে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিশ্ব নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এসময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অনানুষ্ঠানিক আলাপচারিতায় অংশ নেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কারীদের মধ্যে ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি, কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমেদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ ও লন্ডনের মেয়র সাদিক খান।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
এর আগে সকালে প্রধানমন্ত্রী আনতালিয়ার এক্সিবিশন সেন্টারে জলবায়ু সম্মেলনে যোগ দেন। সম্মেলনে এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সম্মেলনের সভাপতি এবং তুরস্কের পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুরাত কুরুম।
হাসান শিপলু জানান, বিশ্ব নেতাদের সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরোমোনোভিভ মির্জিয়োয়েভ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের আলাদা সাইডলাইন বৈঠক হওয়ার কথা রয়েছে।
রাতে প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের দেওয়া নৈশভোজে অংশ নেবেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) কপ-৩১ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে আনতালিয়ায় পৌঁছান। এ সময় তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমানসহ উচ্চক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিল।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন