সংবাদ
সংবাদ

ঢাকা-রিয়াদ ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত


সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৬:২২ পিএম

ঢাকা-রিয়াদ ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত
রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত, জেদ্দা-দাম্মাম-মদিনা রুট চালু

সৌদি আরবের রিয়াদ রুটে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

তবে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।

যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, গত মাসের মাঝামাঝি থেকেই সৌদি আরবের রিয়াদ রুটে বিমান চলাচল বন্ধ রয়েছে। গত ১০ অক্টোবর রিয়াদে হামলার পর রুটটিতে ফ্লাইট বন্ধ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

এরপর কয়েক দফায় ফ্লাইট বন্ধের সময়সীমা বাড়ানো হয়। সর্বশেষ ৪ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত থাকার কথা থাকলেও তা বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করা হলো। 

এছাড়া গত মাসে রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা থেকে পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছিল। তখন প্রায় ২০ হাজার যাত্রী আটকা পড়েন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ঢাকা-রিয়াদ ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সৌদি আরবের রিয়াদ রুটে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

তবে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।

যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, গত মাসের মাঝামাঝি থেকেই সৌদি আরবের রিয়াদ রুটে বিমান চলাচল বন্ধ রয়েছে। গত ১০ অক্টোবর রিয়াদে হামলার পর রুটটিতে ফ্লাইট বন্ধ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

এরপর কয়েক দফায় ফ্লাইট বন্ধের সময়সীমা বাড়ানো হয়। সর্বশেষ ৪ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত থাকার কথা থাকলেও তা বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করা হলো। 

এছাড়া গত মাসে রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা থেকে পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছিল। তখন প্রায় ২০ হাজার যাত্রী আটকা পড়েন।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত