মৌলভীবাজারে নারী উদ্যোক্তা মেলায় সেনাবাহিনীর ভুয়া সদস্য পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে চলমান মেলা প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ইমরান আহমেদ (২০) ও মাসুম আহমদ (১৯)। মৌলভীবাজার জেলা পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১টি ওয়াকিটকি সেট, সেনাবাহিনীর পোশাকের অনুরূপ প্যান্ট ও টি-শার্ট, ভুয়া আইডি কার্ড এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আটটার দিকে চারজনের একটি দল মেলায় প্রবেশ করে নিজেদের সেনাসদস্য পরিচয় দিয়ে বিভিন্ন স্টল মালিকের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে গ্রেপ্তার ও হেনস্তার ভয় দেখানো হয়। তাদের আচরণে সন্দেহ হলে মেলায় উপস্থিত ব্যবসায়ী ও দর্শনার্থীরা দুজনকে আটকে রেখে পুলিশে খবর দেন। এ সময় তাদের অপর দুই সহযোগী পালিয়ে যায়।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ভুয়া পরিচয়ে চাঁদাবাজির কথা স্বীকার করেছে। মেলা আয়োজক কমিটির সদস্য নাহিদ আহমেদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন