গাজীপুরের কালীগঞ্জে বিদ্যালয়-বহির্ভূত তরুণীদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে আয়োজিত এক চাকরি মেলায় ১১১ জন তরুণী তাৎক্ষণিক নিয়োগ পেয়েছেন। এর পাশাপাশি ১৮ জন তরুণীকে স্বাবলম্বী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনব্যাপী কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্ত্তী গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কার্যালয় প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হয়। ইউনিসেফ এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)-এর যৌথ অর্থায়নে এই কর্মসূচিটি বাস্তবায়িত হয়।
আয়োজকরা জানান, মেলায় ইএসডিও থেকে বিউটি কেয়ার, কম্পিউটার অপারেশন, সুইং অপারেশন, ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং ট্রেডে কারিগরি প্রশিক্ষণ নেওয়া এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ ২৮৬ জন তরুণী অংশ নেন। মেলায় গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার ১৫টি স্বনামধন্য প্রতিষ্ঠানের চাকরিদাতা প্রতিনিধিরা উপস্থিত থেকে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ১১১ জন তরুণীকে নিয়োগ প্রদান করেন। এ ছাড়া উদ্যোক্তা হতে আগ্রহী ১৮ জন তরুণীকে বিভিন্ন হারে ঋণসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে উন্নয়ন সংস্থা কারিতাস ও ইএসডিও।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ইএসডিও’র হেড অব টিভেট শাহরিয়ার মাহমুদ, সেফগার্ডিং অ্যান্ড পিএসইএএইচ ম্যানেজার আইরিন আক্তার, গাজীপুর জেলার সহকারী প্রকল্প ব্যবস্থাপক এএসএম রাজিউল ইসলাম এবং স্থানীয় নেতৃবৃন্দ।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন