সংবাদ

পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ এএম

পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু
ছবি : সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সম্প্রতি ছড়িয়ে পড়া বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ডে চরম বিব্রতকর অবস্থায় পড়েছে পুলিশ হাইকমান্ড। বাহিনীর ভাবমূর্তি রক্ষা এবং থানা পর্যায়ে অধিকতর দক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য কর্মকর্তা পদায়নের লক্ষ্য নিয়ে বর্তমানে কর্মরত সাড়ে ছয় হাজারের বেশি পুলিশ পরিদর্শকের (ইন্সপেক্টর) ব্যক্তিগত ও প্রশাসনিক তথ্যাদি যাচাইয়ে এক গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর।

ইতোমধ্যে সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখা থেকে এ সংক্রান্ত বিশেষ নির্দেশনা ও ডিজিটাল তথ্য ফর্ম সকল পুলিশ ইউনিটে পাঠানো হয়েছে। এতে গুগল ফরম ব্যবহার করে কর্মকর্তাদের অতীত ও বর্তমান কর্মস্থল, ব্যক্তিগত প্রশাসনিক দক্ষতা এবং ক্যারিয়ারে কোনো শাস্তিমূলক ব্যবস্থা বা দণ্ড থেকে থাকলে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জমা দিতে বলা হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখার অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে পরিদর্শকের অনুমোদিত পদ রয়েছে ৬ হাজার ৯৫৭টি। এর বিপরীতে কর্মরত আছেন ৬ হাজার ৫৩৯ জন কর্মকর্তা। তাদের মধ্যে সশস্ত্র ও ট্রাফিক পরিদর্শক বাদে ৪ হাজার ৭১৯ জন আন আর্মড (নিরস্ত্র) ক্যাডারের, যার মধ্য থেকে মূলত থানার ওসি, পরিদর্শক (তদন্ত) ও পরিদর্শক (অপারেশনস) পদে পদায়ন করা হয়। ১২৮ জন নারী কর্মকর্তা এতে অন্তর্ভুক্ত রয়েছেন।

সম্প্রতি একাধিক ওসির বিতর্কিত ভূমিকা ও বিভাগীয় অনিয়ম নিয়ে তোলপাড় শুরু হয়। রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসানের বিতর্কিত ফোনালাপ ফাঁসের পর তাকে বরখাস্ত করে রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে নেওয়া হয়। মিরপুরের শাহ আলী থানার ওসির বিরুদ্ধে অনৈতিক সুবিধা ও হামলায় যুক্ত থাকার অভিযোগে প্রত্যাহার, গুলশান থানার ওসির বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে নমনীয়তা দেখানো, নোয়াখালীর সেনবাগে রাজনৈতিক নেতার বাড়িতে মেহমানদারি ও ফরিদপুরে ডিবি হেফাজতে যুবকের মৃত্যুর মতো ঘটনাগুলোতে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয় হাইকমান্ডের

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা এসব বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করে মাঠ পর্যায়ে পরিচ্ছন্ন কর্মকর্তা নিয়োগের জোরালো দাবি জানান।

যদিও ওসি পদে স্বচ্ছতা আনায় আগেই ২২ দফার ‘ফিটলিস্ট নীতিমালা’ প্রণয়ন করা হয়েছিল, বাস্তবে পদায়নের ক্ষেত্রে তদবির ও অনিয়মের কারণে সেটি অনেকাংশেই উপেক্ষিত থেকে গেছে। নীতিমালায় উল্লেখ রয়েছে–কর্মজীবনে একটি মাত্র গুরুদণ্ড পেলেও কোনো কর্মকর্তা ওসি হতে পারবেন না এবং তার বয়স হতে হবে ৫৪ বছরের নিচে। পাশাপাশি টানা তিন বছর এক স্থানে থাকা কিংবা একাধিকবার একই থানায় ওসির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা রয়েছে।

তবে সর্বজনীন এই গোপন তদন্তের সুফল নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন অভিজ্ঞ সাবেক পুলিশ কর্মকর্তারা। সাবেক আইজিপি বাহারুল আলম জানান, গোপন তদন্তের চেয়েও গুরুত্বপূর্ণ হলো রাজনৈতিক চাপমুক্ত হয়ে সুনির্দিষ্ট ‘ফিটলিস্ট নীতিমালা’ কঠোরভাবে বাস্তবায়ন করা। লটারি কিংবা অসংগত বাছাই না করে সিলেকশন কমিটির মাধ্যমে যোগ্যদের নিয়োগ দিলে এ সংকট দূর হবে। অন্যদিকে সাবেক আইজিপি নূরুল হুদা মনে করেন, সাড়ে ছয় হাজার কর্মকর্তার ঢালাও তদন্ত না করে সুনির্দিষ্ট সংক্ষিপ্ত তালিকা ধরে নিবিড় খোঁজখবর নেওয়া হলে আরও দ্রুত এবং ফলপ্রসূ ফলাফল নিশ্চিত সম্ভব হবে।

সূত্র : আমার দেশ

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত