সংবাদ

মাঝ আকাশে পাইলটদের মারামারি, গন্তব্য বদলাল বিমান

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পিএম

মাঝ আকাশে পাইলটদের মারামারি, গন্তব্য বদলাল বিমান
ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে মাঝ আকাশে পাইলটদের মধ্যে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটেছে। সংঘর্ষের একপর্যায়ে বিমানটি জরুরি সংকেত পাঠিয়ে গন্তব্য বদলে উত্তর-পশ্চিম সৌদি আরবের তাবুক বিমানবন্দরে অবতরণ করেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুবাই থেকে তেল আবিবের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এফজেড১০৭৩ (FZ1073) ফ্লাইটে এই নজিরবিহীন ঘটনা ঘটে। ইসরায়েলি কর্মকর্তা ও আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’-এর তথ্য অনুযায়ী, বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজটি দুবাই থেকে উড্ডয়ন করে জর্ডানের আকাশসীমা অতিক্রমের সময় আকস্মিক গতিপথ পরিবর্তন করে সৌদির দিকে ঘুরিয়ে নেওয়া হয়। সেসময় পরপর দুটি ভিন্ন জরুরি সংকেত পাঠানো হয়, যার মধ্যে একটি ‘বেআইনি হস্তক্ষেপ’ বা ছিনতাইয়ের সংকেত ছিল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে উড়োজাহাজটি মাত্র দুই মিনিটের ব্যবধানে ৩৪ হাজার ফুট উচ্চতা থেকে একধাক্কায় প্রায় ১৭ হাজার ৪০০ ফুটে নেমে আসে। এর কিছুক্ষণ পরই চালককক্ষ থেকে জরুরি সংকেত দেওয়া হয়।

প্রাথমিকভাবে একে বিমান ছিনতাই বলে ধারণা করা হলেও পরবর্তীতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ঘটনাটি ছিনতাই নয়; বরং ককপিটে ক্রু ও পাইলটদের অভ্যন্তরীণ সহিংসতা ও দ্বন্দ্বের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়। মারামারির ঘটনায় কোনো পাইলট ইচ্ছাকৃতভাবে ওই সংকেত পাঠিয়েছিলেন কি না, তা যাচাই করা হচ্ছে।

পরিস্থিতির ভয়াবহতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সামরিক প্রধান আইয়াল জামিরসহ নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেন এবং সুরক্ষার অংশ হিসেবে আকাশে যুদ্ধবিমান পাঠায় দেশটির বিমানবাহিনী।

উল্লেখ্য, ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও জরুরি পরিস্থিতিতে ফ্লাইদুবাইয়ের বিমানটিকে সৌদির তাবুক বিমানবন্দরে নামতে দেওয়া হয়। বিমান সংস্থটি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মাঝ আকাশে পাইলটদের মারামারি, গন্তব্য বদলাল বিমান

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত