কিশোরগঞ্জের ভৈরবে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে ঢাকায় পাচারের সময় ২০ হাজার ঘনফুট মাটি ভর্তি একটি জাহাজ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জাহাজ মালিকের প্রতিনিধিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভৈরব বাজার জেটিঘাটে এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভৈরবের আগানগর ইউনিয়নের লুনদিয়া ও খোলাপাড়ার হাওরের ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে জাহাজে ভর্তি করে ঢাকায় পাচার করা হচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে বিআইডব্লিউটিএ এবং উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক।
অভিযানকালে ‘এমভি শাহ ফতুল্লা (১২)’ নামের মাটি ভর্তি জাহাজটি জব্দ করা হয়। পরে জাহাজ মালিকের প্রতিনিধি মো. শামীম মিয়ার কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক জানান, অনুমোদন ছাড়া মাটি পাচারের দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জব্দকৃত মাটি পরবর্তীতে প্রকাশ্যে নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হবে।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন