পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ১৪৮ নম্বর দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ৩০ প্যাকেট দুধ চুরির অভিযোগ উঠেছে স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে।
গত ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) নৌকাবাইচ উপলক্ষে অতিথি আপ্যায়নে শিক্ষকেরা ব্যস্ত থাকার সুযোগে লাইব্রেরিতে রাখা ৭৯ প্যাকেট দুধের মধ্যে ৩০ প্যাকেট নিয়ে যান স্থানীয় 'বিন্না ইয়ংমেন্স ক্লাবের' সাংস্কৃতিক সম্পাদক মো. নাদিম মাহমুদ ও তার বন্ধু মো. রাশেদ।
পরদিন টিফিনে বিতরণের সময় বিষয়টি প্রকাশ পেলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছে। তবে অভিযুক্ত নাদিম দাবি করেছেন, তারা না বুঝে মাত্র তিন প্যাকেট দুধ নিয়ে খেয়েছেন এবং সেটি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিল তা তাদের জানা ছিল না।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন