সংবাদ

সরাইল সীমান্ত : ৯ মাসে ৯৩১ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ৩০৫

প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম

সরাইল সীমান্ত : ৯ মাসে ৯৩১ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ৩০৫
ছবি : সংবাদ

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইলের আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৩১ কোটি ২৭ লাখ ২২ হাজার ৫৯২ টাকা মূল্যের চোরাচালান পণ্য, মাদক ও অবৈধ সামগ্রী জব্দ করা হয়েছে। এসব অভিযানে অস্ত্র, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও মাদকের পাশাপাশি সীমান্ত থেকে অবৈধভাবে উত্তোলিত বালু-পাথরও জব্দ করা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ৩০৫ জনকে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির সরাইল রিজিয়নের আওতাধীন ১৩টি ব্যাটালিয়নের এই সার্বিক অভিযানের চিত্র তুলে ধরেন।

বিজিবি সূত্র জানায়, সরাইল রিজিয়নের অধীনে থাকা সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল সেক্টরের প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্তে নিয়োজিত ২১১টি বিওপির নিয়মিত টহল ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১১টি পিস্তল, ৯টি ম্যাগাজিন, ৭টি এয়ার গান, ৫টি পাইপ গান ও ৬২ রাউন্ড কার্তুজ। এছাড়া সীমান্ত নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর ও ৩০ মিটার ডেটোনেটর তার জব্দ করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ৩ লাখ ১২ হাজার ৯১০ পিস ইয়াবা, ১৩ হাজার ৮০৮ কেজি গাঁজা, ৬২ হাজার ৬৭৬ বোতল বিদেশি মদ ও বিয়ার, ১৫ হাজার ৫৮১ বোতল ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ এবং ৩ লাখ ৭৩ হাজার ৫৭১ পিস যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়। একই সময়ে ময়মনসিংহ ও সিলেট সীমান্তসহ বিভিন্ন এলাকায় নদী ও পাহাড় থেকে অবৈধভাবে উত্তোলিত ১৫ হাজার ৯০০ ঘনফুট পাথর এবং ৭ হাজার ৩০০ ঘনফুট বালু জব্দ করেছে বিজিবি।

প্রেস ব্রিফিংয়ে বিজিবির সীমান্ত পাহারার পাশাপাশি মানবিক ও সামাজিক কার্যক্রমের বিষয়টিও তুলে ধরা হয়। বিজিবি জানায়, সাম্প্রতিক বন্যায় দুর্গত মানুষের কাছে জরুরি খাদ্য ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি সীমান্তবর্তী বেকার তরুণদের স্বাবলম্বী করতে সিলেট সেক্টরের আওতায় নিয়মিত কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সরাইল সীমান্ত : ৯ মাসে ৯৩১ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ৩০৫

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত