মৌলভীবাজারের শহরতলীর বর্ষিজোড়ায় নিজ বাড়িতে হামলা চালিয়ে সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী রেজাউল করিম নাঈমকে হত্যার দায়ে ৪ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অপর ৫ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষণা করেন মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ মুহাম্মদ রবিউল আউয়াল।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া গ্রামের মো. নুরুল ইসলাম, মো. সাইমন ইসলাম, নাহিদুল ইসলাম রনি এবং আনোয়ার হোসেন। রায় ঘোষণার সময় নুরুল ইসলাম ও সাইমন ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়। অপর দুই আসামি রনি ও আনোয়ার বর্তমানে পলাতক রয়েছেন।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন