পাবনার সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে সাঁথিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শালঘর মহল্লা এবং গৌরীগ্রাম ইউনিয়নের সাতবিলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দারা শিয়ালটিকে ঘেরাও করে পিটিয়ে মেরে ফেলেছেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে শালঘর মহল্লার মো. রফিকের বাড়ির পাশে পুকুরপাড়ে বেঁধে রাখা একটি ছাগলকে প্রথমে আক্রমণ করে শিয়ালটি। এরপর সেটি দ্রুত লোকালয়ে ঢুকে পড়ে এবং গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে মানুষের ওপর চড়াও হয়। শিয়ালের কামড়ে শালঘর এলাকার চার বছরের শিশু জুবাইদা, মংলা খাতুন (৭০), আলেয়া (২৫), ওয়াজ কুরুনি (৭), শাহিদা (৫০) ও সোনিয়া (১৪) আহত হন।
এর কিছুক্ষণ পর শিয়ালটি পাশের সাতবিলা গ্রামে গিয়ে তিন বছরের শিশু সিনহা, লাকি (৩০), বায়জিদ (৬), রেহেনা (৪২) ও সামসুরকে (২২) কামড়ে রক্তাক্ত করে। হঠাৎ শিয়ালের এমন হিংস্র আক্রমণে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গ্রামের শতাধিক মানুষ লাঠিসোঁটা নিয়ে শিয়ালটির সন্ধানে নামেন। বিকেল সাড়ে ৫টার দিকে সাতবিলা এলাকার একটি ঝোপের মধ্য থেকে শিয়ালটিকে ধরে পিটিয়ে মেরে ফেলা হয়।
সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাফুজ জানান, শিয়ালের কামড়ে আহত ১১ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের সবাইকে জলাতঙ্ক প্রতিরোধে প্রাথমিক চিকিৎসা এবং অ্যান্টি-রেবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। বর্তমানে আহতরা আশঙ্কামুক্ত রয়েছেন।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন