দিনব্যাপী সফরে বৃহস্পতিবার, ১ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও সুবিধাভোগীদের মাঝে সহায়তা প্রদান করবেন। নির্ধারিত এই সফরকে সফল ও সুন্দর করে তুলতে ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। এর আগে গত ১৭ সেপ্টেম্বর তার এই সফর নির্ধারিত থাকলেও তা স্থগিত করে নতুন করে ১ অক্টোবরের এই তারিখ নির্ধারণ করা হয়।
সফরের শুরুতেই প্রধানমন্ত্রী পরশুরামে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন করবেন। এই গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন শেষে তিনি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন।
এরপর দুপুরে তিনি ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবেন এবং পরবর্তীতে জেলা পরিষদের ডাকবাংলোতে রুফটপ সোলার থেকে সরাসরি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের ঐতিহাসিক উদ্বোধন করবেন।
বিকেলে প্রধানমন্ত্রী ফুলগাজী পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এই অনুষ্ঠানে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করা হবে।
এছাড়া সমাজে ধর্মীয় সম্প্রীতি ও আধ্যাত্মিক মূল্যবোধ রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিবর্গের হাতে বিশেষ সম্মানী তুলে দেবেন।
প্রস্তুতির বিষয়ে ফেনীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল্লাহ বলেন, ‘জেলায় মোট পাঁচ হাজার ৬৪৩ জনকে কৃষক কার্ড দেওয়া হবে। তারমধ্যে ১০১২ জন সমাবেশে উপস্থিত থাকার কথা আর ১০ জন প্রধানমন্ত্রীর হাত থেকে কার্ড নেবেন।’
ফেনীর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল কাশেম জানান, ‘ফুলগাজী সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৫১০ জন অতি দরিদ্র ও দরিদ্র পরিবারের মহিলা প্রধানগণকে ফ্যামিলি কার্ডের জন্য মনোনীত করা হয়েছে। তারা সমাবেশে উপস্থিত থাকার কথা, তাদের মধ্যে ১০জন প্রধানমন্ত্রীর নিকট থেকে কার্ড গ্রহণ করবেন। বাকিদের কার্ডের টাকা তাদের মোবাইল ফোনে চলে যাবে।’
ফেনীর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. নাজমুস সাকিব বলেন, ‘জেলায় ২৭৫ জন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপসনালয়ের ব্যক্তিদেরকে মনোনয়ন করা হয়েছে। তাদের মধ্য থেকে ছয়জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে এবং দুইজন সেবায়েত এবং দুইজন পুরোহিত প্রধানমন্ত্রীর নিকট থেকে সম্মানী গ্রহণ করবেন।’
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে নির্বিঘ্ন ও সাফল্যমণ্ডিত করতে বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী গত কয়েকদিন ধরে পরশুরাম ও ফুলগাজীর সভাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন এবং স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।
ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন