মাদক, বাল্যবিয়ে ও সাইবার অপরাধের ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে নওগাঁর সাপাহারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষার্থীদের মাদক ও বাল্যবিয়ের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থাকার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট ব্যবহারে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাপাহার থানা ও বিদ্যালয়ের যৌথ আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজার সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
প্রধান আলোচকের বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের চালিকাশক্তি। প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে।’
বক্তারা আরও বলেন, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, বরং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ, সহকারী পুলিশ সুপার অরূপ রতন সরকার, এএসপি মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু এবং সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন