সংবাদ

মুন্সীগঞ্জে মোটরসাইকেল চালক ও অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

প্রতিনিধি, গজারিয় ও মুন্সীগঞ্জ
প্রতিনিধি, গজারিয় ও মুন্সীগঞ্জ
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পিএম

মুন্সীগঞ্জে মোটরসাইকেল চালক ও অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার
ছবি : সংবাদ

মুন্সীগঞ্জে পৃথক দুটি দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ অজ্ঞাত এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় এবং বেলা ১০টার দিকে সিরাজদিখানের নিমতলা এলাকায় রেলপথে এসব দুর্ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের গজারিয়া অংশে সকালে কুমিল্লাগামী দ্রুতগতির একটি মোটরসাইকেলকে পিছন দিক থেকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেল চালক মো. বিল্লাল হোসেন (৩৮) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত বিল্লাল হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে সিরাজদিখানে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধা এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত রেললাইন পারাপারের সময় দুর্ঘটনার শিকার হয়ে ওই নারীর মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিমতলা রেললাইনের পাশে ওই নারীর মরদেহ পড়ে থাকার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি রেল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মুন্সীগঞ্জে মোটরসাইকেল চালক ও অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জে পৃথক দুটি দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ অজ্ঞাত এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় এবং বেলা ১০টার দিকে সিরাজদিখানের নিমতলা এলাকায় রেলপথে এসব দুর্ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের গজারিয়া অংশে সকালে কুমিল্লাগামী দ্রুতগতির একটি মোটরসাইকেলকে পিছন দিক থেকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেল চালক মো. বিল্লাল হোসেন (৩৮) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত বিল্লাল হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে সিরাজদিখানে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধা এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত রেললাইন পারাপারের সময় দুর্ঘটনার শিকার হয়ে ওই নারীর মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিমতলা রেললাইনের পাশে ওই নারীর মরদেহ পড়ে থাকার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি রেল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত