সংবাদ

গভীর বনে ৬ বগি ফেলে চলে গেল পাহাড়িকা, অতঃপর...

সংগ্রাম দত্ত, প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পিএম

গভীর বনে ৬ বগি ফেলে চলে গেল পাহাড়িকা, অতঃপর...
লাউয়াছড়ায় হুক ছিঁড়ে ৬ বগি ফেলে এগিয়ে যায় পাহাড়িকা এক্সপ্রেস, ৪ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বনাঞ্চলের ভেতরে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের বগির সংযোগকারী হুক ছিঁড়ে ছয়টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে বিচ্ছিন্ন ছয়টি বগি বনের ভেতরে রেখে বাকি ছয়টি বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল রেলস্টেশনে পৌঁছায়। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে এ ঘটনা ঘটে। ট্রেনটি সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল।

ভানুগাছ রেলওয়ে স্টেশনের মাস্টার গৌড়প্রসাধ দাস পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে লাউয়াছড়া বনের গভীর অংশ দিয়ে পাহাড়িকা এক্সপ্রেস যাওয়ার সময় হঠাৎ এক বগির সঙ্গে আরেক বগির সংযোগকারী হুক ছিঁড়ে যায়। এতে ট্রেনের ছয়টি বগি পেছনে বিচ্ছিন্ন হয়ে বনের ভেতরে থেকে যায়। অপর ছয়টি বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল রেলস্টেশনে পৌঁছায়।

দু’পাশে গভীর বনাঞ্চল। মাঝখানে আটকে আছেন যাত্রীরা

হঠাৎ বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ট্রেনের যাত্রীরা কিছু সময়ের জন্য লাউয়াছড়ার গভীর বনাঞ্চলের মধ্যে আটকা পড়েন। তবে এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে রেলওয়ের প্রকৌশলী ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগিগুলো উদ্ধারের পাশাপাশি ট্রেনের সংযোগ পুনঃস্থাপনের কাজ শুরু করেন তাঁরা। উদ্ধারকাজ চলার কারণে সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

দু’পাশে গভীর বনাঞ্চল।

পরে প্রায় চার ঘণ্টা পর রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

লাউয়াছড়া জাতীয় উদ্যান সিলেট বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ বনাঞ্চল। পাহাড়ি ও ঘন বনভূমির মধ্য দিয়ে চলে গেছে সিলেট-চট্টগ্রাম রেলপথ। দুর্গম এই এলাকায় ট্রেন বিকল হওয়া কিংবা বগি বিচ্ছিন্ন হয়ে পড়ার মতো ঘটনা ঘটলে উদ্ধারকাজে সময় লাগে। এর আগেও লাউয়াছড়ার ভেতরে আন্তঃনগর ও মালবাহী ট্রেন বিভিন্ন কারণে আটকা পড়ার ঘটনা ঘটেছে।

দু’পাশে গভীর বনাঞ্চল। মাঝখানে ছেঁড়া বগি

রেলওয়ে সূত্র জানিয়েছে, পাহাড়িকা এক্সপ্রেসের বগির সংযোগকারী হুক কী কারণে ছিঁড়ে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

গভীর বনে ৬ বগি ফেলে চলে গেল পাহাড়িকা, অতঃপর...

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত