সংবাদ

আজ ৭ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ০৮:০৭ এএম

আজ ৭ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবি : সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিরাজগঞ্জ শহরের বেশ কিছু এলাকায় শনিবার (৩ অক্টোবর) টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) সিরাজগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ কেভি মুজিব সড়ক ও ১১ কেভি এস এস রোড ফিডারের আওতাধীন লাইনের আশপাশের গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা কাটার কাজ পরিচালনা করা হবে। এ কারণে শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা নির্দিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নেসকো সূত্র জানায়, বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা–বাহিরগোলা রোড, ঘোষপাড়া, মুজিব সড়ক, ভিক্টোরিয়া স্কুল এলাকা, ১ ও ২ নম্বর খলিফাপট্টি, বড়গোলাপট্টি, দরগা রোড, এস এস রোড, মুক্তারপাড়া, মুন্সিমেহের উল্লাহ রোড, বড় বাজার এবং পৌরসভা কার্যালয় সংলগ্ন এলাকা।

নির্ধারিত সময়ের আগে রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সাময়িক এই বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

আজ ৭ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিরাজগঞ্জ শহরের বেশ কিছু এলাকায় শনিবার (৩ অক্টোবর) টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) সিরাজগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ কেভি মুজিব সড়ক ও ১১ কেভি এস এস রোড ফিডারের আওতাধীন লাইনের আশপাশের গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা কাটার কাজ পরিচালনা করা হবে। এ কারণে শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা নির্দিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নেসকো সূত্র জানায়, বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা–বাহিরগোলা রোড, ঘোষপাড়া, মুজিব সড়ক, ভিক্টোরিয়া স্কুল এলাকা, ১ ও ২ নম্বর খলিফাপট্টি, বড়গোলাপট্টি, দরগা রোড, এস এস রোড, মুক্তারপাড়া, মুন্সিমেহের উল্লাহ রোড, বড় বাজার এবং পৌরসভা কার্যালয় সংলগ্ন এলাকা।

নির্ধারিত সময়ের আগে রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সাময়িক এই বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

/ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত