পিরোজপুরের নেছারাবাদে একটি জমিজমা সংক্রান্ত মামলায় আদালতে সাক্ষ্য দেওয়ায় মো. আনসার আলী (৬০) নামের এক বৃদ্ধকে পথ আটকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বলদিয়া ইউনিয়নের কাটাখালী ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবুল বাশার ও তার জামাতা আশিকের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ভুক্তভোগী।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে কাটাখালী গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা আহত আনসার আলীকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, কাটাখালী গ্রামের বাসিন্দা ও সাবেক সেনাসদস্য ওসমান গনির সঙ্গে আবুল বাশারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই মামলায় আনসার আলী একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী। গত ২৫ সেপ্টেম্বর আদালতে সাক্ষ্য না দেওয়ার জন্য তাকে ভয়ভীতি দেখানো হয়েছিল বলে দাবি আনসার আলীর। তবে সেই হুমকি উপেক্ষা করে তিনি আদালতে সাক্ষ্য দেন। এর জেরে শুক্রবার কাটাখালী বাজারের কাছে তার ওপর হামলা চালানো হয়।
কাটাখালী ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওসমান গনি ও আবুল বাশারের জমি সংক্রান্ত মামলার জেরেই আনসার আলীকে মারধর করা হয়েছে বলে তিনি শুনেছেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন মো. আবুল বাশার। তিনি দাবি করেন, বাজারে বসে থাকার সময় আনসার আলী তাকে পেছন থেকে ধাক্কা দেন। তা নিয়ে উভয়ের মধ্যে সামান্য হাতাহাতি হয়েছে মাত্র। একই সঙ্গে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে থাকার বিষয়টি অস্বীকার করে জানান, তিনি কেবল দলটির একজন সমর্থক।
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, 'ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন