যশোরের শার্শা উপজেলার উলশী ডাকবাংলা-যদুনাথপুর সড়কে নির্মিত হতে যাচ্ছে ১১৪ মিটার দীর্ঘ দৃষ্টিনন্দন আর্চ গার্ডার ব্রিজ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মেগা এই প্রকল্পের জন্য মোট বরাদ্দ ধরা হয়েছে প্রায় ১২ কোটি টাকা (১১ কোটি ৯৯ লাখ ৮ হাজার ৮৪৪ টাকা)।
প্রকল্প সূত্রে জানা গেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বিশেষ ডিও লেটারের মাধ্যমে দ্রুত গতিতে সেতুটির প্রশাসনিক ও দরপত্র আহ্বানের অনুমোদন মিলেছে। ই-জিপি পোর্টালের মাধ্যমে ই-টেন্ডার শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১৮ মাসের মধ্যে মূল সেতু ও সংযোগ সড়কের নির্মাণকাজ সম্পন্ন করতে হবে।
কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে জিপিএস প্রযুক্তিতে নিখুঁত লে-আউট এবং শতভাগ ডিজিটাল মনিটরিং নিশ্চিত করার শর্ত দেওয়া হয়েছে। সেতুটি চালু হলে উপজেলার সঙ্গে যোগাযোগব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন