সংবাদ

সুনামগঞ্জে পিআইডির সেমিনারে ডিসির ভূমিকা নিয়ে সাংবাদিকদের ক্ষোভ

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পিএম

সুনামগঞ্জে পিআইডির সেমিনারে ডিসির ভূমিকা নিয়ে সাংবাদিকদের ক্ষোভ
ছবি : সংবাদ

সরকারের প্রথম ছয় মাসের সাফল্য এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক সেমিনারে বর্তমান জেলা প্রশাসকের (ডিসি) বিরুদ্ধে অসযোগিতার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন সুনামগঞ্জের কর্মরত সাংবাদিকরা।

শনিবার (৩ অক্টোবর) সকালে জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা হাছিনা আক্তারের সভাপতিত্বে সেমিনারে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

সেমিনারের উন্মুক্ত আলোচনা পর্বে জেলা প্রশাসনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের দূরত্ব ও পেশাগত যোগাযোগের নানা প্রতিবন্ধকতা উঠে আসে। সাংবাদিকরা অভিযোগ করেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারের দায়িত্ব গণমাধ্যমকর্মীদের হলেও বর্তমান জেলা প্রশাসক সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলেন এবং তথ্য প্রদানে অনীহা দেখান।

আলোচনায় চ্যানেল ২৪-এর প্রতিনিধি এ আর জুয়েল, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাসুম হেলাল, ৭১ টিভির শহীদনূর আহমেদ, যমুনা টিভির সোহানুর রহমান সোহান ও গাজী টিভির সেলিম আহমদ তালুকদার জেলা প্রশাসকের এমন আচরণের কড়া সমালোচনা করেন। তবে পিআইডি কতৃপক্ষ বক্তব্যগুলোকে বক্তাদের ব্যক্তিগত অভিমত হিসেবে উল্লেখ করে।

সেমিনারে মূল বক্তব্যে সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির ইতিবাচক দিক তুলে ধরেন আলোচকরা। তারা জানান, সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে ‘ফ্যামিলি কার্ড’ এবং শাল্লা উপজেলা থেকে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের শুভ সূচনা হয়েছে। স্বল্প সময়ে এসব উন্নয়নমূলক পদক্ষেপের জন্য সরকারের প্রশংসা করা হয়।

তথ্য কর্মকর্তা মো. আকিকুর রেজা চৌধুরী ও সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ তাদের বক্তব্যে বলেন, রাষ্ট্রকে অস্থিতিশীল বা অকার্যকর করতে একটি চক্র ‘মব’ তৈরির চেষ্টা করছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের কাছে তুলে ধরতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সেমিনারে সাংবাদিকরা সুনামগঞ্জের কৃষি, ধানের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, হাওরের মৎস্যসম্পদ রক্ষা এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে সরকারের বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দুর্নীতি প্রতিরোধে ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর জোর দেন তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট আঞ্চলিক তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসিন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জে পিআইডির সেমিনারে ডিসির ভূমিকা নিয়ে সাংবাদিকদের ক্ষোভ

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত