বড় পর্দায় প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলতে পারেনি ইয়াশের বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। এবার সিনেমাটির ওটিটি স্বত্ব নিয়েও সামনে এসেছে হতাশাজনক খবর। মুক্তির আগে যেখানে পোস্ট-থিয়েট্রিক্যাল স্ট্রিমিং স্বত্বের জন্য প্রায় ১৫০ কোটি টাকার প্রস্তাব এসেছিল, বর্তমানে ছবিটির জন্য সর্বোচ্চ ৩০ কোটি টাকার কাছাকাছি প্রস্তাব পাওয়া যাচ্ছে বলে জানা গেছে। তবে এখনো কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্মের সঙ্গে চূড়ান্ত চুক্তি হয়নি।
‘কেজিএফ’ সিরিজের
পর ইয়াশের নতুন সিনেমা হিসেবে শুরু থেকেই ‘টক্সিক’ ঘিরে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে।
গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটিতে ইয়াশের সঙ্গে অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি,
তারা সুতারিয়া ও হুমা কুরেশি। বড় বাজেটের গ্যাংস্টারধর্মী এই সিনেমাটি মুক্তির আগেই
দর্শকের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি করেছিল।
জানা গেছে, প্রেক্ষাগৃহে
মুক্তির আগেই একটি বড় স্ট্রিমিং সংস্থা ‘টক্সিক’-এর সব ভাষার পোস্ট-থিয়েট্রিক্যাল ডিজিটাল
স্বত্বের জন্য প্রায় ১৫০ কোটি টাকা দিতে চেয়েছিল। তবে নির্মাতারা সেই প্রস্তাবে রাজি
হননি। বরং ২০০ কোটির বেশি অর্থে ডিজিটাল স্বত্ব বিক্রির লক্ষ্য ছিল তাদের।
নির্মাতাদের এমন
উচ্চ প্রত্যাশার পেছনে ছিল ইয়াশের আগের সিনেমাগুলোর জনপ্রিয়তা এবং ‘কেজিএফ’ ব্র্যান্ডের
প্রভাব। ‘টক্সিক’ প্রেক্ষাগৃহে বড় অঙ্কের ব্যবসা করবে এবং সেই সাফল্যের ভিত্তিতে পরবর্তী
সময়ে আরও বেশি দামে ওটিটি স্বত্ব বিক্রি করা যাবে—এমনটাই প্রত্যাশা ছিল।
তবে মুক্তির পর
সেই হিসাব মেলেনি। প্রথম দিনে অবশ্য জোরালো সূচনা করে সিনেমাটি। বিভিন্ন প্রতিবেদনের
তথ্য অনুযায়ী, ভারতে সব ভাষা মিলিয়ে মুক্তির প্রথম দিনে ‘টক্সিক’-এর নেট আয় ছিল প্রায়
১০১ কোটি ১০ লাখ টাকা। কিন্তু পরবর্তী সময়ে দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়া তুলনামূলকভাবে
দুর্বল হওয়ায় ছবিটির দৈনিক আয় দ্রুত কমতে থাকে।
প্রতিবেদন অনুযায়ী,
মুক্তির ১২ দিন পর ভারতে ‘টক্সিক’-এর মোট নেট সংগ্রহ দাঁড়ায় প্রায় ২৪৫ কোটি ৭৫ লাখ
টাকা। ফলে ডিজিটাল স্বত্বের মূল্য নির্ধারণের ক্ষেত্রে নির্মাতাদের যে উচ্চ প্রত্যাশা
ছিল, বক্স অফিসের ফলাফল তা অনেকটাই বদলে দিয়েছে।
এবার সেই প্রভাব
পড়েছে ওটিটি স্বত্বের বাজারেও। খবর অনুযায়ী, বর্তমানে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম
‘টক্সিক’-এর সব ভাষার পোস্ট-থিয়েট্রিক্যাল স্ট্রিমিং স্বত্ব কিনতে সর্বোচ্চ প্রায়
৩০ কোটি টাকা পর্যন্ত দিতে আগ্রহ দেখাচ্ছে। অর্থাৎ মুক্তির আগে পাওয়া ১৫০ কোটি টাকার
প্রস্তাবের তুলনায় বর্তমান প্রস্তাব প্রায় এক-পঞ্চমাংশ।
এই দৌড়ে এখন পর্যন্ত
জি-ফাইভ এগিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। তবে প্ল্যাটফর্মটির সঙ্গে নির্মাতাদের চূড়ান্ত
চুক্তি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। ফলে বক্স অফিসে প্রত্যাশার ধাক্কার পর ‘টক্সিক’-এর
ওটিটি স্বত্ব শেষ পর্যন্ত কত টাকায় বিক্রি হয়, এখন সেটিই দেখার বিষয়।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন