শত শত কোটি টাকার ব্যাংকঋণ ও চরম আর্থিক সংকটে পড়ে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিলের শিল্পপ্রতিষ্ঠানগুলোতে নেমে এসেছে স্থবিরতা। একে একে বন্ধ হয়ে যাচ্ছে তার মালিকানাধীন কারখানাগুলো, যার ফলে হঠাৎ করেই কর্মহীন হয়ে পড়েছেন ১০ হাজারের বেশি পোশাক শ্রমিক।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, তিতাস গ্যাস কর্তৃপক্ষের বকেয়া বিল ও গ্যাস চুরির অভিযোগে এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কারখানাগুলো চালুর জন্য দেশি-বিদেশি অংশীদার কিংবা চীনা বিনিয়োগকারী খুঁজেও কোনো আশানুরূপ সাড়া পাননি তিনি, এমনকি কারখানা ভাড়া দেওয়ার চেষ্টাও ব্যর্থ হয়েছে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পাওনা আদায়ে কড়া আইনি নোটিশ পাঠিয়েছে। ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলস লিমিটেডের ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার মেয়াদি ঋণ পুনঃতফসিল করা হয়েছিল। ঋণের আংশিক পরিশোধের অংশ হিসেবে ২০২৬ সালের ১৮ অক্টোবর ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন চেয়ারম্যান অনন্ত জলিল। তবে গত ২ নভেম্বর পর্যাপ্ত অর্থ না থাকায় ব্যাংক চেকটি প্রত্যাখ্যান করে।
ব্যাংকের নোটিশে সাফ জানানো হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে বকেয়া পরিশোধ না করলে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আইনি নোটিশ পাওয়ার কথা স্বীকার করে অনন্ত জলিল বলেন, "করোনাকালে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসায়িক কাজ না থাকলেও শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেছি।"
তিনি আরও জানান, সেই ঋণের সুদ যোগ হয়ে বর্তমানে তার বিপুল অঙ্কের দেনা তৈরি হয়েছে এবং এই সংকট থেকে ঘুরে দাঁড়াতে ব্যাংকের জোরালো সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।
চলচ্চিত্রে অতিরিক্ত সময় দেওয়ার কারণে ব্যবসায় এমন ধস কি না, এমন প্রশ্নে তিনি জানান, মূলত করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানামুখী বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতির কারণেই তার ব্যবসায়িক সাম্রাজ্য এই চরম সংকটে পড়েছে।
এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে তৈরি পোশাকশিল্পে অনন্ত জলিলের সফল পথচলা শুরু হয়। পরবর্তী সময়ে ২০১০ সালে তিনি 'খোঁজ-দ্য সার্চ' সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন এবং স্ত্রী অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষাকে ব্যবস্থাপনা পরিচালক করে প্রতিষ্ঠা করেন এবি অ্যাপারেলস লিমিটেড।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন