প্রায় তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। প্রবাসজীবনের ব্যস্ততার মধ্যেও অভিনয় থেকে পুরোপুরি দূরে সরে যাননি তিনি। এবার যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে নির্মিত নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’-এ অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী।
সিনেমাটির গল্প
ও চিত্রনাট্য লিখছেন এবং পরিচালনা করছেন নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল। যুক্তরাষ্ট্রে
অবস্থানরত মৌসুমীকে কেন্দ্র করেই নতুন এই সিনেমার পরিকল্পনা সাজানো হয়েছে। শিগগিরই
এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
‘আ বিউটিফুল লাই’
মূলত একটি রোড ট্রিপের গল্প, যেখানে থাকছে থ্রিলারের আবহ। এক জায়গা থেকে অন্য জায়গায়
ছুটে চলার সময় গল্পের চরিত্রদের জীবনে ঘটতে থাকবে নানা ঘটনা। আর সেই ঘটনাগুলোর কেন্দ্রে
থাকবে একটি মিথ্যা। সেই মিথ্যাকে ঘিরেই ধীরে ধীরে গল্প এগিয়ে যাবে ভিন্ন এক বাস্তবতার
দিকে।
সিনেমাটির নামের
মধ্যেও গল্পের মূল ভাবনা রয়েছে। মিথ্যা থেকে একের পর এক ঘটনা তৈরি হলেও সেই মিথ্যার
মধ্যেই কখনো কখনো জীবনের সুন্দর মুহূর্ত ধরা পড়ে। গল্পে এমন বৈপরীত্যই তুলে ধরতে চাইছেন
নির্মাতা।
শুরুতে ‘আ বিউটিফুল
লাই’ টেলিছবি হিসেবে নির্মাণের পরিকল্পনা করেছিলেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। তবে গল্পের
ব্যাপ্তি ও নির্মাণের সম্ভাবনা বিবেচনায় এখন এটিকে পূর্ণদৈর্ঘ্য সিনেমায় রূপ দেওয়ার
কথা ভাবা হচ্ছে। সে অনুযায়ী চিত্রনাট্যেও প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে।
নতুন এই সিনেমায়
যুক্ত হওয়া প্রসঙ্গে মৌসুমী জানান, গল্পটি তাঁর কাছে বেশ আগ্রহের মনে হয়েছে। বিশেষ
করে রোড ট্রিপের সঙ্গে থ্রিলারের সংমিশ্রণ এবং একটি মিথ্যাকে কেন্দ্র করে গল্প এগিয়ে
যাওয়ার বিষয়টি তাঁর ভালো লেগেছে।
মৌসুমী বলেন, ‘আ
বিউটিফুল লাই মূলত একটা রোড ট্রিপের গল্প। থ্রিলারধর্মী গল্প। গল্পে যা কিছু ঘটছে,
একটা মিথ্যার ওপর ঘটছে। তারপরও ভালো লাগছে মুহূর্তগুলো। সে কারণে এর নাম দেওয়া হয়েছে
আ বিউটিফুল লাই।’
তবে সিনেমাটির গল্প
নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চান না মৌসুমী। সিনেমাটি শেষ পর্যন্ত কোন মাধ্যমে
মুক্তি পাবে, সেটিও এখনও চূড়ান্ত হয়নি। শুটিং, সহশিল্পী ও মুক্তির সময় নিয়েও আনুষ্ঠানিকভাবে
বিস্তারিত জানানো হয়নি।
মৌসুমী ও নঈম ইমতিয়াজ
নেয়ামুলের অবশ্য এটাই প্রথম কাজ নয়। দেশে থাকাকালীন এই নির্মাতার নির্দেশনায় অভিনয়
করেছেন মৌসুমী। এবার যুক্তরাষ্ট্রের মাটিতে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা। বর্তমানে
নঈম ইমতিয়াজ নেয়ামুলও যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানকার বিভিন্ন লোকেশন ও পরিবেশকে
কাজে লাগিয়ে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা রয়েছে তার।
দীর্ঘ ক্যারিয়ারে
অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন মৌসুমী। একসময় ঢাকাই সিনেমার ব্যস্ততম নায়িকাদের
একজন ছিলেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটালেও অভিনয়ের প্রতি
তাঁর আগ্রহ এখনও অটুট। তাই পছন্দের গল্প পেলেই প্রবাস থেকে নতুন কাজের সঙ্গে যুক্ত
হচ্ছেন তিনি।
‘আ বিউটিফুল লাই’
তেমনই একটি নতুন কাজ, যেখানে মিথ্যার ওপর দাঁড়িয়ে এগিয়ে যাবে এক রোমাঞ্চকর রোড ট্রিপের
গল্প।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন