জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা আবারও একসঙ্গে ফিরছেন নতুন নাটক নিয়ে। এই জুটির আগের নাটকগুলো দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এবার বিরতির পর নতুন গল্পে তাদের একসঙ্গে দেখা যাবে।
২০২৫ সালের শুরুর
দিকে জাকারিয়া সৌখীনের ‘মনদুয়ারী’ নাটকের মাধ্যমে অপূর্ব-নীহা জুটির পথচলা শুরু হয়।
এরপর তারা একে একে অভিনয় করেছেন ‘মেঘবালিকা’, ‘ঘ্রাণ’, ‘অচেনা আমি’সহ বেশ কয়েকটি নাটকে।
তাদের অভিনীত প্রতিটি নাটকই দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে এবং ভিউয়ের দিক থেকেও কোটির
ঘর ছাড়িয়েছে। বিশেষ করে ‘মনদুয়ারী’ নাটকটি এখন পর্যন্ত চার কোটির বেশি বার দেখা হয়েছে।
তবে গত মার্চের
পর এই জুটির নতুন কোনো নাটকের শুটিংয়ের খবর পাওয়া যায়নি। ঈদুল ফিতরের পর দুজনই পরিবারকে
সময় দিতে অভিনয় থেকে কিছুটা বিরতিতে ছিলেন। অপূর্ব দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান
করেন। অন্যদিকে নাজনীন নীহাও পরিবার নিয়ে ব্যস্ত ছিলেন। এরই মধ্যে ফেসবুকে নিজের ‘এনগেজড’
হওয়ার খবর জানিয়েছেন নীহা। চলতি বছরই তার বিয়ের সম্ভাবনা রয়েছে।
এবার বিরতি শেষে
আবারও শুটিংয়ে ফিরেছেন অপূর্ব ও নীহা। এসআর মজুমদারের রচনা ও পরিচালনায় নির্মিতব্য
নাটকটির নাম এখনো চূড়ান্ত হয়নি। আগস্টের শেষ দিকে শুরু হয়েছে নাটকটির শুটিং। প্রায়
১২ দিন ধরে চলবে এর শুটিং। ইতোমধ্যে কক্সবাজারে নাটকটির কিছু অংশের দৃশ্যধারণ শেষ হয়েছে।
এবার ঢাকায় শুটিং হবে।
নির্মাতা এসআর মজুমদার
বলেন, ‘অপূর্ব ভাইয়ের সঙ্গে এটা আমার ২৪তম কাজ। তবে অপূর্ব ও নীহা জুটিকে নিয়ে প্রথম
শুটিং। আমি সব সময় অপূর্ব ভাইয়ের কাছ থেকে সহযোগিতা পেয়েছি। তিনি যেমন দুর্দান্ত ভালো
অভিনেতা, তেমনি ভালো মানুষ। কাজে নানাভাবে যুক্ত থেকে সহযোগিতা করেন।’
নীহার সঙ্গে প্রথমবার
কাজের অভিজ্ঞতা নিয়ে পরিচালক বলেন, ‘নীহার সঙ্গে আমার প্রথম কাজ হলো। ভালো কিছু করার
চেষ্টা তাঁর মধ্যে রয়েছে। মনে হচ্ছে, দর্শক এই জুটির মধ্যে এবার নতুন কিছু পাবেন। সেভাবেই
আমরা দীর্ঘ সময় নিয়ে প্রি-প্রোডাকশনের কাজ করেছি। এখন শুটিং করছি। সময় নিয়ে পোস্টের
কাজও করব। আশা করছি, দর্শকেরা এটি পছন্দ করবেন।’
নির্মাতা জানান,
সময় ও সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটকটি। পারিবারিক জীবনের ভুল-বোঝাবুঝি থেকে
মান-অভিমান এবং পরবর্তী সময়ে সেই ভুলকে ঘিরে তৈরি হওয়া রহস্যই গল্পের মূল বিষয়। নাটকটিতে
অপূর্ব ও নীহাকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে।
প্রায় দুই ঘণ্টা
দৈর্ঘ্যের এই নাটকে অতিথি চরিত্রে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর। সিডি চয়েসের ইউটিউব
চ্যানেলে নাটকটি প্রকাশিত হবে। তবে প্রকাশের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
এদিকে অপূর্ব-নীহা
জুটিকে আরও দুটি নতুন নাটকেও দেখা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন