সংবাদ

বাঁধন-নুসরাতকে নিয়ে ‘লজ্জা’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পিএম

বাঁধন-নুসরাতকে নিয়ে ‘লজ্জা’

দুই ভিন্ন ঘরানার অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন ও নুসরাত ফারিয়াকে এবার এক সিনেমায় দেখা যাবে। সামাজিক সচেতনতামূলক গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘লজ্জা’। এতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করবেন বাঁধন ও ফারিয়া।

ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করবেন এম এইচ খোকন। ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সিনেমাটির যাত্রা। গত ৭ সেপ্টেম্বর চ্যানেল আই কার্যালয়ে ‘লজ্জা’র চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আবদুল আজিজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

‘লজ্জা’র গল্প লিখেছেন আবদুল আজিজ। সিনেমাটির গল্পে বাঁধন ও নুসরাত ফারিয়ার চরিত্র দুটি গুরুত্বপূর্ণ হলেও তাদের চরিত্রের ধরন কিংবা পরস্পরের সম্পর্ক নিয়ে এখনই বিস্তারিত জানাতে চাইছেন না নির্মাতা ও প্রযোজক।

আবদুল আজিজ জানান, ‘লজ্জা’ শুধুই বিনোদননির্ভর সিনেমা নয়; এর গল্পের মধ্য দিয়ে দর্শকদের একটি সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা থাকবে। দর্শকদের বিনোদনের পাশাপাশি সমাজের গুরুত্বপূর্ণ একটি বিষয়ও তুলে ধরা হবে সিনেমাটিতে।

২০ সেপ্টেম্বর থেকে ‘লজ্জা’র শুটিং শুরু। নির্মাণকাজ শেষ করে আগামী বছর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে সিনেমাটি।

এদিকে বাঁধন ও ফারিয়া দুজনই বর্তমানে নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ইতালিতে একটি চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে সম্প্রতি হামলার শিকার হয়েছেন বাঁধন। ঘটনাটির প্রতিবাদ জানিয়েছেন দেশের শিল্পী সমাজ।

অন্যদিকে নুসরাত ফারিয়া ব্যস্ত রয়েছেন মেহেদী হাসান পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’-র কাজ নিয়ে। এর শুটিং প্রায় শেষ পর্যায়ে। একটি গানের দৃশ্যধারণ বাকি রয়েছে। আগামী অক্টোবর আইস্ক্রিনে ‘লাপাত্তা’ মুক্তির পরিকল্পনা রয়েছে।

দুই অভিনেত্রীর ব্যস্ততার মধ্যেই নতুন সিনেমা ‘লজ্জা’ তাদের ক্যারিয়ারে কতটা নতুন মাত্রা যোগ করে, এখন সেটিই দেখার অপেক্ষা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

বাঁধন-নুসরাতকে নিয়ে ‘লজ্জা’

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত