পাবনায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৪ অক্টোবর) সকালে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষ কুমার ভদ্র, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সেক্রেটারী দীপংকর সরকার জিতু সহ বিভিন্ন উপজেলা থেকে আগত হিন্দু নেতাবর্গ, রাজনৈতিক নেত্রীবৃন্দ ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এবার পাবনা জেলায় মোট ৩৫৭ টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ মণ্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনা, মণ্ডপ ঘিরে প্রবেশদ্বার নির্মাণ ও স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে পূজা চালাকালীন সময়ে আনসার-ভিডিপি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হবে বলে জানানো হয় সভায়।
/

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন