সংবাদ
সংবাদ

‘গোপালগঞ্জবাসী চাইলে বিশেষ অভিযান’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম

‘গোপালগঞ্জবাসী চাইলে বিশেষ অভিযান’

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের সহযোগিতা চেয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কীভাবে কাজ করবে। আপনারা যদি মনে করেন পুলিশের দরকার নাই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

​আইজিপি বলেন, আজ পর্যন্ত এখানকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। আগামীতে আরও ভালো হবে। আপনারা এখানকার শান্তিপ্রিয় মানুষেরা বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে অবস্থান নিন। তাদের সংখ্যা খুব বেশি না।

এ সময় গোপালগঞ্জে পুলিশকে কঠোর অবস্থায় যাওয়া না লাগে, সেভাবে থাকতে জেলার বাসিন্দাদের অনুরোধ জানান তিনি।

​নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে কি না জানতে চাইলে আইজিপি বলেন, গোপালগঞ্জবাসী চাইলে হবে।

​দুটি থানা পুড়িয়ে দেওয়ার প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, থানা কাদের জন্য? থানা তো আপনাদের জন্যই। এখন আপনারা যদি থানা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কীভাবে কাজ করবে? আপনারা যদি আইন মান্যকারী নাগরিক না হোন, পুলিশকে সহায়তা না করেন... ধরেন এখানে ১০ লাখ মানুষ আছে; থানায় পুলিশ আছে ২০ জন। আপনারা যদি তাদের সার্বিক সহযোগিতা না করেন, তাহলে তারা কাজ করতে পারবে না। আর আপনারা যদি চান যে পুলিশের দরকার নেই তাহলে আপনারা যা ইচ্ছা করেন।

​এর আগে সাম্প্রতিক সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে সকালে গোপালগঞ্জে পৌঁছান আইজিপি। তার সঙ্গে ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ।

তারা শহরের সার্কিট হাউসে অবস্থান নেন এবং সেখানে গোপালগঞ্জ ও আশপাশের জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সভা শেষে বিকেলে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

‘গোপালগঞ্জবাসী চাইলে বিশেষ অভিযান’

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত