সংবাদ
সংবাদ

আইসিজের রায় বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: খলিলুর রহমান

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম

আইসিজের রায় বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: খলিলুর রহমান
ড. খলিলুর রহমানের বক্তব্য শুনতে রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে ২০ হাজারের বেশি রোহিঙ্গা জড়ো হন। তাদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মায়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই সঙ্গে মায়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে বিশ্ববাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. খলিলুর রহমান বলেন, আইসিজের রায় শুধু কাগজে-কলমে থাকলে হবে না, এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য নিরাপত্তা, নাগরিকত্ব, বৈষম্য থেকে সুরক্ষা ও চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার রায় ঘোষণা করেছে আইসিজে। রোহিঙ্গাদের ওপর সংঘটিত হত্যাকাণ্ড, যৌন সহিংসতা, নারী ও শিশুদের ওপর হামলা এবং গ্রাম ধ্বংসের মতো অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে এ রায় গুরুত্বপূর্ণ।

রায় বাস্তবায়নে চারটি বিষয়ে গুরুত্ব দেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি। এর মধ্যে রয়েছে অপরাধীদের বিচার ও শাস্তি নিশ্চিত করা, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ বন্ধে মিয়ানমারের আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার।

তিনি বলেন, রোহিঙ্গাদের বিপদের মুখে ফেরত পাঠানো যাবে না। প্রত্যাবাসনের আগে তাদের নিরাপত্তা, নাগরিকত্ব, মৌলিক অধিকার ও স্বাধীনভাবে চলাচলের সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি হারানো বাড়িঘর ও সম্পত্তি ফিরিয়ে দেওয়া, পরিবারগুলোকে পুনরায় একত্রিত করা এবং নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করা প্রয়োজন।

রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব না হওয়া পর্যন্ত শরণার্থীশিবিরে মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। এ দায়িত্ব শুধু বাংলাদেশের একার পক্ষে বহন করা সম্ভব নয় উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের সহায়তা বাড়ানোর অনুরোধ জানান।

বক্তব্যে বাংলাদেশের সরকার ও জনগণ, উখিয়া-টেকনাফের স্থানীয় বাসিন্দা এবং রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান ড. খলিলুর রহমান। রোহিঙ্গাদের বক্তব্য ও প্রত্যাশা জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের কাছে তুলে ধরার প্রতিশ্রুতিও দেন তিনি।

বিভিন্ন স্লোগান নিয়ে সমাবেশে রোহিঙ্গারা

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং বলেন, তারা দীর্ঘদিন শরণার্থীশিবিরে থাকতে চান না। নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করে নিজ দেশে ফিরতে চান। তাদের দুর্ভোগ ও প্রত্যাবাসনের দাবি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরার প্রত্যাশা করেন তিনি।

রোহিঙ্গা যুব অধিকারকর্মী মুজিবুর রহমান বলেন, তারা বহু বছর ধরে ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। আইসিজের রায় তাদের আশার জায়গা তৈরি করেছে। তবে শুধু রায় ঘোষণা নয়, অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

উল্লেখ্য, ড. খলিলুর রহমানের বক্তব্য শুনতে ক্যাম্পের ফুটবল মাঠে ২০ হাজারের বেশি রোহিঙ্গা জড়ো হন। এ সময় তাদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

আইসিজের রায় বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: খলিলুর রহমান

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত