সংবাদ
সংবাদ

রোহিঙ্গা গণহত্যার রায়কে ‘অন্যায্য’ বলল মিয়ানমার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম

রোহিঙ্গা গণহত্যার রায়কে ‘অন্যায্য’ বলল মিয়ানমার
নেপিদোতে সংবাদ সম্মেলনে মিয়ানমার সরকারের মুখপাত্র খাইং খাইং সো

রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে ‘অন্যায্য’ আখ্যা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। তারা বলছে, রায়টি ‘সর্বসম্মত ছিল না’ এবং এটি পর্যালোচনা বা ভালোভাবে বোঝার জন্য সরকারের সময় প্রয়োজন।

মিয়ানমার নাওয়ের প্রতিবেদন অনুযায়ী, দেশটির রাজধানী নেপিডোয় শুক্রবার (২০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে জান্তা সরকার এই রায়কে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে এটি ‘সর্বসম্মত ছিল না’ বলে অভিহিত করেছে।

সংবাদ সম্মেলনে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের মুখপাত্র খাইং খাইং সোয়ে বলেছেন, আইসিজের এই রায় পর্যালোচনা বা ভালোভাবে বোঝার জন্য সরকারের সময় প্রয়োজন। তিনি বলেন, ‘১৫ জন বিচারকের সবাই এই রায়ের সঙ্গে একমত হননি। ৯ জন এই সিদ্ধান্তের পক্ষে সম্মতি দিয়েছেন, আর ৬ জন দ্বিমত পোষণ করেছেন। সুতরাং, এটি কোনো সর্বসম্মত সিদ্ধান্ত নয়। আমি বলব এটি অন্যায্য।’

রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সোয়ে আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানগুলোর প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবস্থান-দৃষ্টিভঙ্গির প্রসঙ্গও টেনে আনেন। একইসঙ্গে এই মামলায় পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার যুক্ত হওয়ার বিষয়েও তীব্র সমালোচনা করেন তিনি। সোয়ে বলেন, আফ্রিকার ওই দেশটির সঙ্গে মিয়ানমারের কোনো সম্পর্কই ছিল না।

সন্ত্রাসবিরোধী অভিযানের নামে রাখাইনে ২০১৭ সালে দেশটির সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের ওপর সরকারি বাহিনীর চালানো নৃশংসতার ভয়াবহ সব প্রমাণ বৃহস্পতিবার তুলে ধরে আইসিজে। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, ওই সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে। নারীদের ওপর ‘ব্যাপক যৌন সহিংসতা’ চালিয়েছে এবং শিশুদের ওপর ‘চরম বর্বরতা’ দেখিয়েছে।

যদিও মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে দাবি করে আসছে, বিদ্রোহীদের ধারাবাহিক হামলায় এক ডজন নিরাপত্তা কর্মী নিহত হওয়ার পর তারা কেবল বিদ্রোহী গোষ্ঠীর সামরিক অভ্যুত্থান দমনে ওই পদক্ষেপ নিয়েছিল। 

কিন্তু আইসিজের রায়ে মিয়ানমারের এই ‘বিদ্রোহ দমন অভিযানের’ যুক্তি খারিজ করে দেওয়া হয়েছে। রায়ে বলা হয়েছে, শুদ্ধি অভিযান পরিচালনার সময় মিয়ানমার যে বেসামরিক নাগরিক এবং কথিত (রোহিঙ্গা) যোদ্ধাদের মধ্যে পার্থক্য করেছিল, আদালতের সামনে এমন তথ্যপ্রমাণ নেই।

আইসিজের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যা চালানোর জন্য দোষী সাব্যস্ত করা হলো। আদালত বলছে, ২০১৭ সালের ওই সহিংস অভিযানের কারণেই লাখ লাখ রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সরকারি বাহিনী সে সময় রোহিঙ্গা গ্রামগুলো ‘পরিকল্পিতভাবে ধ্বংস’ করে সেখানে অ-রোহিঙ্গা বাসিন্দাদের পুনর্বাসন করে। 

আদালত সিদ্ধান্ত দিয়েছে, এর থেকেই প্রমাণ হয় যে মিয়ানমার রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করতে চেয়েছিল, যা গণহত্যা প্রমাণের একটি মূল মানদণ্ড।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, আইসিজের এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ না থাকলেও আদালত নিজস্বভাবে এই রায় কার্যকর করার কোনো ক্ষমতা রাখে না। তবে এই রায় মিয়ানমারের নেতা মিন অং হ্লাইংয়ের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে দিতে পারে।

এরই মধ্যে আইসিজের রায় আসার পর মিয়ানমারের বিরুদ্ধে কয়েকটি নতুন পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার। রায়ের পর লন্ডনে মিয়ানমার দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টাকে (ডিফেন্স অ্যাটাশে) বহিষ্কার করেছে দেশটি। তলব করা হয়েছে মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে। এ ছাড়া এ রায় নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকেরও আহ্বান জানিয়েছে ব্রিটিশ সরকার।

২০২১ সালের অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করার আগে রোহিঙ্গা দমন-পীড়নের সময় হ্লাইং সামরিক বাহিনীর নেতৃত্বে ছিলেন। সাবেক এই জেনারেল বর্তমানে দেশটির প্রেসিডেন্ট। তার বিরুদ্ধে সহিংস উপায়ে বিদ্রোহ দমন, বিদ্রোহীদের নির্বিচার হত্যা, সাজানো নির্বাচন করাসহ নানা অভিযোগ আছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা গণহত্যার রায়কে ‘অন্যায্য’ বলল মিয়ানমার

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত