সংবাদ
সংবাদ

মুন্সীগঞ্জে স্বর্ণের জন্য ভাইকে হত্যা, ভাবিসহ গ্রেপ্তার ৪

মাহাবুব আলম লিটন, মুন্সীগঞ্জ
মাহাবুব আলম লিটন, মুন্সীগঞ্জ
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম

মুন্সীগঞ্জে স্বর্ণের জন্য ভাইকে হত্যা, ভাবিসহ গ্রেপ্তার ৪
মুন্সীগঞ্জে স্বর্ণের জন্য ভাইকে হত্যা, ভাবিসহ গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের সিরাজদিখানে গচ্ছিত রাখা স্বর্ণালঙ্কার ফেরত চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মো. আলমগীর (৩৯) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তার ভাই ও ভাবিসহ চারজনের বিরুদ্ধে। বিয়ের জন্য পাত্রী দেখানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআইই)। এ ঘটনায় নিহতের ভাই ও ভাবিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পিবিআই মুন্সীগঞ্জ জেলা কার্যালয় থেকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। এর আগে গত ১৭ নভেম্বর সন্ধ্যায় সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগর এলাকার একটি আকাশমণি বাগানের খড়ের স্তূপের ভেতর থেকে আলমগীরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আলমগীর মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর এলাকার বাসিন্দা। তিনি বিভিন্ন এলাকায় বাদাম ও বুট বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. সাদ্দাম হোসেন (৩৩), মো. শফিকুল ইসলাম (৩৩), নিহতের ভাই জাহাঙ্গীর হোসেন (৩৫) এবং তার স্ত্রী রিনা বেগম (২৪)। পিবিআই জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে সাদ্দাম, শফিকুল ও জাহাঙ্গীর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআইয়ের তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার প্রায় তিন মাস আগে আলমগীর তার ভাই জাহাঙ্গীর ও ভাবি রিনা বেগমের কাছে এক ভরি স্বর্ণালঙ্কার গচ্ছিত রাখেন। পরে আলমগীরকে না জানিয়ে ওই স্বর্ণের তিন আনা একটি দোকানে বন্ধক রেখে আট হাজার টাকা নেন জাহাঙ্গীর ও রিনা। 

বিষয়টি জানতে পেরে স্বর্ণালঙ্কার ফেরত চান আলমগীর। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একাধিকবার কথা-কাটাকাটির পাশাপাশি স্থানীয়ভাবে সালিসও হয়। সালিসে স্বর্ণালঙ্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলেও তা ফেরত না দিয়ে আলমগীরকে হত্যার পরিকল্পনা করা হয় বলে জানিয়েছে পিবিআই।

তদন্তে আরও জানা যায়, হত্যাকাণ্ডে সহযোগিতার জন্য সাদ্দামকে এক লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, গত ১১ নভেম্বর বিয়ের জন্য পাত্রী দেখানোর কথা বলে সাদ্দাম ও শফিকুল আলমগীরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে দুটি মিশুক অটোরিকশায় তাকে রিকাবীবাজার হয়ে বালুচরের দিকে নেওয়া হয়। পথে আরও দুজন তাঁদের সঙ্গে যুক্ত হন।

পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, কালিনগরের একটি নির্জন এলাকায় পৌঁছে অভিযুক্তরা আলমগীরের কাছে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার নেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি চিৎকার করলে তাকে মারধর করা হয়। একপর্যায়ে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয় তাকে। পরে মরদেহ খড় দিয়ে ঢেকে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্তরা।

পিবিআই জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য ও দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট এবং দুটি মিশুক অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় নিহতের মা ছায়েরা বেগম বাদী হয়ে গত ১৮ নভেম্বর সিরাজদিখান থানায় হত্যা মামলা করেন। পরদিন মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই মুন্সীগঞ্জ জেলা।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) জুবায়ের হোসেন জানান, পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে স্বর্ণের জন্য ভাইকে হত্যা, ভাবিসহ গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত