সংবাদ
সংবাদ

ফেসবুক পোস্টে কী বার্তা দিলেন জয়?

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম

ফেসবুক পোস্টে কী বার্তা দিলেন জয়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুক্রবার (২০ নভেম্বর) একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘এনাফ ইজ এনাফ’ বক্তব্যের সূত্র ধরে হুঁশিয়ারি দিয়েছেন।

পোস্টের শুরুতেই বিএনপি, জামায়াত ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আওয়ামী লীগের ওপর দমন-পীড়ন চালানোর অভিযোগ এনেছেন। বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে একটি ‘ট্রেইলার’ হিসেবে উপস্থাপন করেছেন। বলেছেন, “মূল ছবি তো রিলিজ হওয়া বাকি, আর সেই ছবির নির্মাতা হবে বাংলাদেশের সাধারণ মানুষ।”

পোস্টে সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার প্রসঙ্গ টেনেছেন। দাবি করেছেন, শেখ হাসিনা যেদিন বাংলাদেশের মাটিতে পা রাখবেন, সেদিন দেশের মানুষ ‘কড়ায় গন্ডায়’ বুঝিয়ে দেবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘এনাফ ইজ এনাফ’ বক্তব্যের সূত্র ধরে জয় তার পোস্টে লিখেছেন, সময় থাকতে ৮ দফা দাবি মেনে নিতে এবং ৩০ নভেম্বরের পর জনগণ সমস্বরে বলবে ‘এনাফ ইজ এনাফ’। 

সজীব ওয়াজেদ জয় তার পোস্টে ৮ দফা দাবি উল্লেখ করলেও সেসব দাবির বিস্তারিত তালিকা দেননি। পোস্টের শেষভাগে যুক্ত করেছেন হ্যাশট্যাগ ও ভিজ্যুয়াল উপাদান।  লিখেছেন, #DecemberIsLoading ও #JoyBangla.

একইসঙ্গে গ্রাফিক্সে শেখ হাসিনার একাধিক ছবি ও বড় করে ‘December is Loading’ লেখা দেওয়া হয়েছে। পোস্টের ওপর ‘AI content’ লেবেলটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। যা ইঙ্গিত দেয়, ভিজ্যুয়াল বা সংশ্লিষ্ট কনটেন্ট তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছেন।

তারেক রহমানের ‘এনাফ ইজ এনাফ’ বক্তব্যের সূত্র ধরে ৩০ নভেম্বরের সময়সীমা নির্ধারণ, ৮ দফা দাবির প্রসঙ্গ, শেখ হাসিনার ফেরা ও ‘ডিসেম্বর ইজ লোডিং’ বার্তা- সবকিছু মিলে পোস্টটি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা, পাল্টাপাল্টি ব্যাখ্যা ও আগামীর দিনগুলো নিয়ে কৌতূহল তৈরি করেছে। 

কয়েক ঘণ্টা আগের সেই পোস্টে নেটিজেনরা রাত সাড়ে ৭টা পর্যন্ত ১০ হাজার রিঅ্যাকশন বা লাইক, ৪ হাজার ৯০০ কমেন্ট আর ২ হাজার ৮০০ শেয়ার দিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ফেসবুক পোস্টে কী বার্তা দিলেন জয়?

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত