আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গাদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। কিন্তু রায়ের কাগজে-কলমে গণহত্যার স্বীকৃতি মিললেও মিয়ানমারে ফিরে যাওয়ার পথ এখনো অনিশ্চিত।
যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে ক্ষমতার ভারসাম্য বদলে গেছে, আর মিয়ানমার সরকার রায়কে ‘অন্যায্য’ বলে প্রত্যাখ্যান করেছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ- কূটনৈতিক চাপ প্রয়োগ করে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা। একই সঙ্গে আন্তর্জাতিক সহায়তা কমে আসার মধ্যে শিবিরগুলোর মানবিক ব্যবস্থাপনা চালিয়ে যাওয়া।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের রায়ের পর কক্সবাজারের শিবিরগুলোতে রোহিঙ্গারা উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকেই এই রায়কে ‘ছোট জয়’ হিসেবে দেখছেন। তবে স্বীকার করছেন যে প্রকৃত মুক্তি তখনই আসবে, যখন তারা মিয়ানমারে নিজেদের ভূমিতে ফিরতে পারবেন ।
রায়ের পরপরই মিয়ানমার সরকার বলেছে, সিদ্ধান্তটি ‘সর্বসম্মত নয়’ এবং ‘অন্যায্য’। দেশটির দাবি, তাদের অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। বিশ্লেষকদের মতে, গণহত্যার জন্য দায়ী একটি সরকারের সঙ্গে প্রত্যাবাসন নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া বাংলাদেশের জন্য কঠিন হবে।
এর বাইরে রাখাইন রাজ্যের বর্তমান বাস্তবতাও প্রত্যাবাসনের পথ কঠিন করে তুলছে। ২০২১ সালের অভ্যুত্থানের পর গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে আরাকান আর্মি রাখাইনের প্রায় পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। রোহিঙ্গারা যেসব এলাকায় ফিরতে চান, তার বড় অংশ এখন তাদের নিয়ন্ত্রণে।
আরাকান আর্মির বিরুদ্ধেও রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ রয়েছে এবং তারা আইসিজের রায় নিয়ে এখনো কোনো অফিসিয়াল মন্তব্য করেনি ।
মিয়ানমার আগস্টে জানিয়েছিল, বাংলাদেশের শিবিরে থাকা ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই করা হয়েছে। তবে সেখানকার নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হলে প্রত্যাবাসন শুরু হবে না বলে জানিয়েছে তারা ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রত্যাবাসন ‘আগামীকাল বা খুব শিগগির’ হবে না। তবে অন্যান্য সংস্থার সঙ্গে বহুপক্ষীয়ভাবে চাপ সৃষ্টি করে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে ফেরত পাঠানোর চেষ্টা করা হবে। আইসিজের রায়ের পর প্রত্যাবাসনের সম্ভাব্য সময়সীমা নিয়ে এটিই বাংলাদেশ সরকারের প্রথম স্পষ্ট ধারণা।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান শুক্রবার কক্সবাজারের কুতুপালং শিবিরে এক সমাবেশে বলেছেন, রায়কে কাগজে-কলমে সীমাবদ্ধ রাখা যাবে না, এটি বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, ‘নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য প্রয়োজন প্রকৃত সুরক্ষা, বৈষম্যমুক্ত জীবন, চলাচলের স্বাধীনতা এবং ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তে অংশগ্রহণের সুযোগ। নাগরিকত্বের অধিকারও এর অংশ’ ।
বাংলাদেশ বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছে। এই পদটি ব্যবহার করে ঢাকা আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করবে।
রোহিঙ্গাদের ভরণপোষণ ইতোমধ্যেই বাংলাদেশের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জন্য প্রয়োজনীয় ৭১ কোটি ডলারের মানবিক সহায়তার মাত্র ৬৯ শতাংশ পাওয়া গেছে। আন্তর্জাতিক সহায়তা কমে আসার মধ্যে ১২ লাখের বেশি রোহিঙ্গার ভরণপোষণ চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ।
রোহিঙ্গা সংকট পর্যবেক্ষণকারী সংস্থা আরাকান প্রজেক্টের পরিচালক ক্রিস লিউয়া বলেছেন, ‘নাগরিকত্ব, অধিকার ও প্রকৃত নিরাপত্তা ছাড়া প্রত্যাবাসন সম্ভব নয়’। তিনি সিত্তওয়ের বাস্তুচ্যুত শিবিরে থাকা রোহিঙ্গাদের নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা রিচার্ড হর্সির মতে, ঢাকাকে এখন এমন একটি রাষ্ট্রের সঙ্গে প্রত্যাবাসন নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে, যেটিকে আদালত গণহত্যার জন্য দায়ী করেছে। একই সঙ্গে ক্রমবর্ধমানভাবে আরাকান আর্মির সঙ্গেও আলোচনা করতে হবে ।
বিশ্লেষকদের মতে, রায়টি কূটনৈতিকভাবে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করেছে। তবে এটি নতুন চ্যালেঞ্জও তৈরি করেছে- কারণ প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের সামরিক সরকার এবং রাখাইনের প্রকৃত ক্ষমতাধর আরাকান আর্মি- দুই পক্ষের সঙ্গেই সমন্বয় প্রয়োজন। আর এই সমন্বয়ের পথ এখনো স্পষ্ট নয়।
রোহিঙ্গারা নিজেরাও প্রত্যাবাসনের জন্য শুধু কাগজে-কলমে রায় নয়, বাস্তবে নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত হওয়ার আশা করছেন। ২৪ বছর বয়সী মোহাম্মদ জুবায়েরের কথায় সেই আশা ফুটে উঠেছে: ‘আমার সবচেয়ে বড় স্বপ্ন শুধু এই নয় যে বিশ্ব আমাদের সঙ্গে কী ঘটেছে, তা স্বীকার করবে। বরং আমি সেই দিন দেখতে চাই, যেদিন আমরা আমাদের পূর্বপুরুষদের মাটিতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারব’। সূত্র: রয়টার্স।

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন